নেপালের হড়পা বানের পর খোঁজ নেই কলকাতার ৩২ পর্যটকের, হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন

Must Read

ওয়েব ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল (Nepal)। ভয়াবহ হড়পা বানের (Flood) পর থেকেই খোঁজ মিলছে না কলকাতার ৩২ জন পর্যটকের (Tourist)। নেপালে যাওয়া ওই পর্যটকদের বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হড়পা বান সব কিছু বদলে দেয় । তাই বাংলার নিখোঁজ পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার।

এদিকে পর্যটকদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে। পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালে হড়পা বানে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দাদের সহযোগিতায় হেল্পলাইন (Helpline Number) চালু করেছে নবান্ন (Nabanna)। বিপর্যস্ত ব্যক্তি বা তাঁদের পরিবারের সদস্যরা ০৩৩-২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আরও খবর : নেপালের ভয়াবহ হড়পা বানের কারণ কী? স্যাটেলাইট ছবিতে মিলল বড় সূত্র

বুধবার আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ার পর চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় হড়পা বান নামে। এর জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে এলাকায়। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, তিব্বতের গাইরং প্রদেশ-সহ একাধিক এলাকাতেও বন্যার প্রভাব পড়েছে এবং হতাহতের খবর রয়েছে।হড়পা বানের কারণ নিয়ে এখনও একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। নেপালের বন্যা (Nepal Flood) পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রাসুয়ায় ভারী বৃষ্টির জেরে এই বিপর্যয় ঘটার সম্ভাবনা কম। তিব্বত থেকে জল নেমে আসার বিষয়টি সামনে আসার পাশাপাশি হিমবাহের জলাধার ভেঙে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে মোট ৩৮৪ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় রয়েছেন। পাশাপাশি রাসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ জন আধিকারিক এবং নেপালি আধাসেনার অন্তত ৭ জওয়ানেরও খোঁজ মেলেনি বলে খবর।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This