14.2 C
New York

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

Must Read

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল (WB CS Manoj Kumar Agarwal)। আগে ছিলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন তিনি হলেন বাংলার নতুন মুখ্যসচিব। নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)মনোজ আগরওয়াল (WB CS Manoj Kumar Agarwal)। বর্তমানে তিনি রাজ্য সরকারের কোনও পদে নেই। তা সত্ত্বেও প্রশাসনিক বৈঠকে তাঁর হাজির থাকা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তারপরই ঘোষণা হল রাজ্যে নয়া মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই এবারের ভোটে হিংসার কোনও ঘটনা ঘটেনি। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকই এবার রাজ্যের নতুন মুখ্যসচিব।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Latest News

১৩ ও ১৪ মে বিধায়কদের শপথ, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বড় ঘোষণা

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বিধায়ক (MLA) ও জেলাশাসকদের বৈঠকের পরই সামনে এল নতুন বিধায়কদের শপথগ্রহণের দিনক্ষণ।...

More Articles Like This