যাদবপুরে ‘কিষেণজি স্যালুট’, ‘কাশ্মীর মাঙ্গে আজদি’! তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : রাখিবন্ধন উৎসবের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে একাধিক প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কলকাতায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের দেওয়ালে লেখা কিছু স্লোগান এবং শহরের রাস্তায় ওঠা ‘আজ়াদি’ স্লোগান নিয়ে আপত্তি জানান।

ভবানীপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, কলকাতার রাস্তায় ‘আজ়াদি’ স্লোগান শুনলে তাঁর কষ্ট হয়। তাঁর বক্তব্য, দেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। ভারত ১৯৪৭ সালেই স্বাধীন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও খবর : রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’! পড়ুয়াদের কড়া সতর্কবার্তা ন্যাশনাল মেডিক্যাল কলেজের

এর পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা দেখা যায়। পাশাপাশি কলকাতায় ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ধরনের স্লোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যে কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক সংঘাত হয়েছে, সেখানে এমন স্লোগান কেন উঠবে, তা নিয়ে সরব হন শুভেন্দু।

নিহত মাওবাদী নেতা কিষেণজির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন। ভোট বয়কট এবং সংবিধান নিয়ে কিষেণজির বক্তব্যের উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের বার্তা দিয়ে তরুণ প্রজন্মকে কী শেখানো হচ্ছে।

‘বন্দে মাতরম্’ নিয়েও এ দিন নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান নিয়ে আপত্তির কারণ কী। দেশের অভ্যন্তরে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিরোধিতা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This