তৃণমূলের সভায় মমতা আসতেই হুড়োহুড়ি! ব্যারিকেড ভেঙে ঢুকল ভিড়, আটকাল অ্যাম্বুল্যান্স

Must Read

ওয়েব ডেস্ক : ক্যাথিড্রাল রোডে (Cathedral Road) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বৃহস্পতিবার দুপুরে আচমকাই উত্তেজনা ছড়ায়। সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছনোর পরই কর্মী-সমর্থকদের ভিড় আরও বেড়ে যায়। একসময় গার্ডরেল সরিয়ে বহু মানুষ মঞ্চের কাছাকাছি চলে আসেন।

এর মধ্যেই সভার পাশের রাস্তায় একের পর এক গাড়ি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভিড়ের চাপে একটি অ্যাম্বুল্যান্সও আটকে যায় বলে জানা যায়। বিষয়টি নজরে আসতেই গাড়িগুলিকে আগে বের করে দেওয়ার নির্দেশ দেন মমতা। কর্মীদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মমতা (Mamata Banerjee) জানান, রাস্তা দিয়ে আটকে থাকা সমস্ত গাড়ি বেরিয়ে যাওয়ার পরই ফের সভা শুরু করা হবে। পরে পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যানবাহন সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও খবর : রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’! পড়ুয়াদের কড়া সতর্কবার্তা ন্যাশনাল মেডিক্যাল কলেজের

তবে ঘটনার পর মঞ্চ থেকেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। সভাস্থলের মধ্যে কী ভাবে একাধিক গাড়ি ঢুকল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, হাই কোর্টের নির্দেশ মেনেই ক্যাথিড্রাল রোডে সভার আয়োজন করা হয়েছিল বলে জানানো হয়েছে দলের তরফে। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের শুরু হয় কর্মসূচি। সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ৩টের মধ্যেই সভা শেষ করার কথা।

Latest News

হৃদ্‌যন্ত্র কেমন, শরীর কতটা ফিট? চেয়ার নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের পরীক্ষাতেই মিলবে ইঙ্গিত

ওয়েব ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশিশক্তি ও শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসে। বাইরে থেকে সবসময় তা বোঝা সম্ভব...

More Articles Like This