কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’, জাতীয় পতাকা হাতে আড়াই কিলোমিটার হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

ওয়েব ডেস্ক : প্রথমবার ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ (West Bengal)। সোমবার কলকাতার রাজপথে জাতীয় পতাকা হাতে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গৌর পাল সরণি থেকে শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পেরিয়ে মিছিল পৌঁছয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা।

মিছিলের শুরুতেই জাতীয় পতাকা হাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন রত্না দেবনাথ, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী-সহ একাধিক নেতা। ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা ব্যানারও ছিল মিছিলের সামনে। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বহু সাধারণ মানুষও জাতীয় পতাকা হাতে কর্মসূচিতে যোগ দেন।

আরও খবর : নতুন চার মামলায় গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে সুমিত, দ্রুত শুনানির আর্জি

চলতি মাসের ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালনের কথা জানিয়েছে সরকার। এই উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজের কেন্দ্র ভবানীপুর থেকে কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানিয়েছিলেন।

মিছিল শেষে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, এই প্রথম রাজ্য ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি আগামী ১৫ আগস্ট রেড রোডের অনুষ্ঠানে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সকলের সঙ্গে বন্ধনকে আরও সূদৃঢ় করে পশ্চিমবঙ্গকে ভারত সেরা করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব পালন করব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This