32.7 C
Kolkata

আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার সকাল থেকেই নজরে ছিল পশ্চিমবঙ্গ বাজেট (West Bengal Budget 2026)। এদিন বিধায়সভায় পেশ হচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রীসভার প্রথম বাজেট (Budget)। রাজ্য বাজেটে কী সুসংবাদ পাচ্ছেন সরকারি কর্মচারীরা? এই প্রশ্নই ছিল। আর দেড় দশক ধরে ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। আশাকর্মীদের কাজককে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানান, ‘অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।’ মূলত বেতন বৃদ্ধির দাবিতে বারবার পথে নেমেছেন আশাকর্মীরা (ASHA worker)। বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু, তা নিয়ে আশার আলো দেখেননি তাঁরা।

আরও খবর : পুরুলিয়া, মালদহে নতুন বিমানবন্দর! রাজ্য বাজেটে বিরাট ঘোষণা স্বপন দাশগুপ্তের

তবে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই পরিস্থিতি পাল্টে গিয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটেই আশাকর্মীদের জন্য বড় খবর শোনাল রাজ্য সরকার। ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই বাড়ানো হল আশা কর্মীদের (ASHA worker) বেতন। আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

মূলত, আশাকর্মীদের বেতন ছিল ৫ হাজার টাকা। সর্বশেষ বাড়ানো হয়েছিল ১ হাজার টাকা। ফলে প্রতিমাসে ৬ হাজার টাকা বেতন পাচ্ছিলেন তাঁরা। তবে বর্তমান বিজেপি সরকার সাম্মানিক বৃদ্ধি করায় আশাকর্মীদের বেতন বেড়ে দাঁড়াবে ১১ হাজার টাকা।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This