38.3 C
Kolkata

অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির! নিজের লোকসভা কেন্দ্রেই বিপাকে তৃণমূল সাংসদ

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূলের (TMC) ভরাডুবির পর আরও বিপাকে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের (Complaint Lodged) করা হল ডায়মন্ড হারবার থানায় (Diamond Harbour PS)। ২০১৮ সালের একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি (BJP) নেতা অভিজিৎ দাস ওরফে ববি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, ঘটনার সময় পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে তিনি ন্যায়বিচারের আশা করছেন।

দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে পরিচিত মুখ অভিজিৎ দাস ওরফে ববি। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁর অভিযোগ, ২০১৮ সালে পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ডায়মন্ড হারবারের কপাটহাট মোড় এলাকায় তাঁকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। হামলার জেরে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করেছেন।

আরও পড়ুন: বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন সায়নী ঘোষ? তৃণমূলের দুঃসময়ে শুরু নয়া জল্পনা

সেই সময় এই ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের দায়ী করে অভিযোগ দায়ের করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। তবে তৎকালীন প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ফের ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হন বিজেপি নেতা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যেই ২০১৮ সালের পুরনো ঘটনার ভিত্তিতে নতুন এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

দেখুন আরও খবর:

Latest News

বিশ্বকাপের মুখে ভক্তদের বড় স্বস্তি দিলেন মেসি! মাঠে নেমে কী করলেন ফুটবলের রাজপুত্র?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর আর মাত্র একদিন বাকি। তার আগেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের...

More Articles Like This