জ্ঞানেশ-এসআইআর ইস্যুতে সাক্ষাতে ‘না’ প্রধান বিচারপতির

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতি সূর্য কান্তের (Surya Kant) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল ইন্ডি জোট (India Bloc)। কিন্তু বিরোধী নেতাদের সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির দফতর। বিষয়গুলি ইতিমধ্যেই বিচারাধীন থাকায় স্মারকলিপি জমা দেওয়ার জন্য আলাদা করে সাক্ষাৎ সম্ভব নয় বলে জানানো হয়েছে। তবে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার অনুমতি না মিললেও সোমবার সুপ্রিম কোর্ট অভিযান থেকে পিছিয়ে আসছে না বিরোধী জোট।

‘ভোট চুরি’র অভিযোগ, এসআইআর বন্ধ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে সোমবার দিল্লিতে পদযাত্রার ডাক দিয়েছে ইন্ডি জোট। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দিল্লি চলো—মার্চ ফর ডেমোক্রেসি’। বিরোধী নেতাদের পরিকল্পনা অনুযায়ী, দুপুর দেড়টা নাগাদ কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থলে জমায়েত হওয়ার কথা। সেখান থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে পদযাত্রা শুরু হতে পারে।

আরও খবর :  জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের পথে ইন্ডি জোট

এই কর্মসূচিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়্গে এবং প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী জোটের একাধিক নেতার উপস্থিত থাকার কথা। বিরোধীদের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতেই তাঁদের এই আন্দোলন।

প্রধান বিচারপতির দফতর থেকে ইমেলে জানানো হয়েছে, বিরোধী নেতারা যে বিষয়গুলি নিয়ে স্মারকলিপি দিতে চান, সেগুলি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। তাই প্রশাসনিক পথে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি গ্রহণের পরিবর্তে যথাযথ বিচারবিভাগীয় প্রক্রিয়ায় আবেদন জানানোই উপযুক্ত পথ। আদালতের কাজ আবেদন শোনা এবং আইন অনুযায়ী রায় দেওয়া বলেও জানানো হয়েছে। এদিকে, বিরোধীদের পদযাত্রা ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেন্ট্রাল দিল্লির বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী।

Latest News

কুণাল ঘোষের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This