ক্যামাক স্ট্রিট মামলায় হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must Read

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটে (Camac street case) বিলবোর্ড খোলা ঘিরে বিতর্কের মধ্যেই ফের পুলিশের তলবে হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে থানায় পৌঁছননি ডায়মন্ড হারবারের সাংসদ। পরিবর্তে, আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে পুলিশকে ইমেল করেছেন ।

কী কারণে এই তলব? গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে থাকা একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কলকাতা পুরসভার দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনি। সেটি খুলতে গেলে পুরকর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। পুলিশকর্মী ও পুরকর্মীদের হেনস্তা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

আরও খবর :  দ্বিতীয়ায় রোদ-বৃষ্টির লুকোচুরি, পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে বাংলা? পুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস

এই ঘটনার তদন্তে এর আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পুরসভার দায়ের করা একটি মামলায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার অন্য একটি এফআইআরের ভিত্তিতে তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছিল।

পুলিশের তরফে রবিবার অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয়। সেখানে সোমবার সকাল ১০টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি হাজির হননি। বরং বাড়তি সময় চেয়ে পুলিশকে ইমেল করেছেন তিনি।

Latest News

কুণাল ঘোষের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This