28.6 C
Kolkata

আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সমন পাঠাল সিবিআই

Must Read

কলকাতা: আরজিকর কাণ্ডের (RG Kar Case) তদন্তে বিনীত গোয়েলকে (Former CP Vineet Goyal) জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠাল সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ অভিষেক গুপ্তাকেও। প্রসঙ্গত, ওই মামলায় তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে শুক্রবার তলব করা হয়েছিল। তাঁদের কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কিত বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। ওই সব নথি যাচাই করা হচ্ছে।

বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ইতিমধ্যেই জেরা করে সিবিআই। আরজি কর কাণ্ডে ঘটনার প্রমাণ লোপাট, প্রকৃত অভিযুক্তকে আড়াল করার অভিযোগ ওঠে তিন ‘দুঁদে’ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। নতুন করে তদন্ত শুরুর পর তদন্তকারীদের স্ক্যানারে সেই তিন আধিকারিক।

আরও পড়ুন: হাসিমারায় শিশু মৃত্যুর ঘটনায় ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরজিকর কাণ্ডের (RG Kar Case) তদন্তে বিনীত গোয়েলকে (Former CP Vineet Goyal) জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠাল সিবিআই। তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার তাঁদের বেশ কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথিও সংগ্রহ করা হয় বলেই সূত্রের খবর। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। তিনজনের থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হবে বলেই খবর।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This