13.6 C
New York

শপথের সকালে উৎসবমুখর শিল্পাঞ্চল! স্টেশনে স্টেশনে ব্রিগেডমুখী জনতার ঢল

Must Read

পশ্চিম বর্ধমান: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী (Rabindra Jayanti 2026) তথা ২৫শে বৈশাখের বিশেষ দিনে নব কলেবরে সেজে উঠেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigade Parade Ground)। আজ সেখানেই শপথ (Oath Ceremony) নেবেন বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে শনিবার সকাল থেকেই উৎসবমুখর শিল্পাঞ্চল দুর্গাপুর (Durgapur)। রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারকে স্বাগত জানাতে ভোর থেকেই কর্মী-সমর্থকদের ঢল নামে দুর্গাপুর স্টেশনে।

দলীয় পতাকা, স্লোগান আর উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে হাজার হাজার কর্মী-সমর্থক ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন। মহিলা ও পুরুষ কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনেকের হাতেই ছিল বিজেপির পতাকা, কারও গলায় দলীয় গামছা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে যেন উৎসবের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ব্রিগেডে বেনজির শপথ! কেমন থাকবে আবহাওয়া? দেখুন হাওয়া অফিসের মেগা আপডেট

রাজনৈতিক দিক থেকেও দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ ব্রিগেডমুখী হয়েছেন।

আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের। এছাড়াও প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ হাকিম

কলকাতা: শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিন রাতেই রাজ্য বিধানসভার বিরোধী...

More Articles Like This