26.9 C
Kolkata

অভিষেকের আঘাত গুরুতর নয়, জানাল হাসপাতাল

Must Read

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শরীরে গুরুতর কোনও আঘাত নেই, জানাল মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল (Hospital)। তবে তাঁর বুকে ছড়ে যাওয়ার দাগ রয়েছে। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে বলে খবর। জানানো হয়েছে, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই।

শনিবার সোনারপুরে (Sonarpur) নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এমনকি ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। সোখানে চরম হেনস্থার শিকার হন তিনি। অভিষেককে সেখান থেকে পুলিশি নিরাপত্তায় বের করে আনা হয়। সেখান থেকে সোজা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও খবর : সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

কিন্তু, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ওই হাসপাতালে এসে জানিয়েছিলেন, এখানে অভিষেকের চিকিৎসা হবে না। তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এর পরেই তাঁকে নিজের গাড়িতে বসিয়ে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসাপাতলে তরফ থেকে জানানো হয়, অভিষেকের চোট তেমন গুরুতর নয়। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু এই হাসপাতালের উপরেও চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। পুলিশ-প্রশাসন চাপ তৈরি করছে। বিজেপির নির্দেশেই এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডিয়া জোটের শরিকরা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকেই ফোন করেছেন। শোনা যাচ্ছে, ফোনে অভিষেকের খোঁজ নিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা।

দেখুন অন্য খবর :

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This