বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেদন খারিজ হাইকোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সেই আবেদন খারিজ করে দিল আদালত। মামলার বর্তমান পরিস্থিতিতে বিদেশ সফরের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হাইকোর্ট।

শুনানির সময় আদালত প্রস্তাব দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। ওই মেডিক্যাল বোর্ড শুক্রবার আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাবে, বিদেশে চিকিৎসা করানো আদৌ প্রয়োজন কি না, নাকি দেশের মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব।

আরও খবর : ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

তবে আদালতের এই প্রস্তাবে সম্মতি জানায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ। তাঁর আইনজীবী রেবেকা জন আদালতে জানান, তাঁর মক্কেল সরকারি মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে রাজি নন। তিনি নিজের পছন্দের চিকিৎসকের কাছেই চিকিৎসা করাতে চান।

আদালত পর্যবেক্ষণে জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না বলেই আদালত স্পষ্ট জানিয়েছে।

Latest News

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট...

More Articles Like This