34 C
Kolkata

সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট একের পর এক নাম! ক্ষোভ বাড়ছে পাহাড়ে

Must Read

দার্জিলিং: নির্বাচন কমিশন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। সাপ্লিমেন্টারি লিস্ট (SIR Supplementary List) প্রকাশ হতেই ডিলিট ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই আবহে ক্রমশ ক্ষোভ বাড়ছে পাহাড়ে।কার্শিয়াং অঞ্চলের যেসব মানুষের নাম SIR-এর তালিকা থেকে মুছে ফেলা হয়েছে নাম,  তারা সোমবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন। নির্বাচন কমিশন (Election Commission) এবং সাংসদ রাজু বিস্তা (Raju Bista) বিরুদ্ধে স্লোগান তুলে সোমবার ডিলিট ভোটাররা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পাহাড়বাসীর একাংশকে রোহিঙ্গা, বাংলাদেশি বানানোর ষড়যন্ত্র চলছে।

ডিলিট ভোটারের তালিকায় রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবার, প্রাক্তন পঞ্চায়েত সদস্য-সহ সাধারণ ভোটাররা। সূত্রের খবর, কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে প্রায় ৭ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)-র কার্শিয়াং শাখার সদস্যরাএবং কার্শিয়াং পুরসভা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল। মিছিলটি কার্শিয়াং বাজার থেকে SDO কার্যালয় পর্যন্ত হয়। SDO অফিসের সামনে পুলিশ তা আটকে দেয়। পরবর্তীতে মিছিলকারীদের একটি কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়, যেখানে BGPM সভাপতি অনিত থাপা বক্তব্য রাখেন। তিনি বলেন, যাঁদের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। দল বিভিন্ন স্থানে হেল্পডেস্ক খুলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
অন্যদিকে, দার্জিলিংয়ে লইয়ার্স গিল্ড জানিয়েছে যে, যাদের নাম বাদ পড়েছে, তাদের সম্পূর্ণ আইনি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে তারাও হেল্প ডেস্ক চালু করবে। এছাড়াও, দার্জিলিংয়ের আইনজীবী শেনাজ আলি নির্বাচন কমিশনের কাছে ছয়টি প্রশ্ন নিয়ে একটি RTI দাখিল করেছেন।

আরও পড়ুন:

ভোটার তালিকা থেকে ডিলিট নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ ৬৫ জন। এদিকে ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামে পরপর দুই বুথে বাদ পড়েছে ৬০৯ জন ভোটারের নাম। একই অভিযোগে বিক্ষোভ কার্শিয়াংয়েও। সেখানে নির্বাচন কমিশন এবং সাংসদ রাজু বিস্তা বিরুদ্ধে স্লোগান তুলে সোমবার ডিলিট ভোটাররা বিক্ষোভ দেখান। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামের দুটি বুথে ৬০৯ জন ভোটারের নাম ডিলিট করার অভিযোগ উঠেছে। রবিবার ক্ষোভে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ডিলিট ভোটাররা। সোমবারেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, ফাঁসিদেওয়া বিধানসভার ২২৩ এবং ২২৪ নম্বর বুথে মোট ভোটার রয়েছেন ১,৫৩৩ জন। বিক্ষোভকারীদের অভিযোগ, সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিজেপিকে সুযোগ করে দিতে এই কাজ করছে।” অন্যদিকে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ক্ষোভের পারদ পাহাড়েও চড়েছে। সোমবার কার্শিয়াং শহরে ডিলিট ভোটাররা বিক্ষোভ দেখায়।

Latest News

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে

ওয়েব ডেস্ক : জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick) কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে (Priyadarshini Mallick) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Secretary of the...

More Articles Like This