37.5 C
Kolkata

SIR জটে স্বস্তি নেই হাইকোর্টে, ভরসা সুপ্রিম কোর্ট!

Must Read

কলকাতা: ফারাক্কার (Farakka) কংগ্রেস (Congress) প্রার্থী মহতাব শেখের (Mehtab Seikh) নাম এখনও এসআইআর (SIR) তালিকায় না থাকায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করলেন তাঁর আইনজীবী। অভিযোগ, প্রার্থী পদ ঘোষণা হলেও তালিকায় নাম নেই, অন্যদিকে সংশ্লিষ্ট ট্রাইবুনালও এখনও কাজ শুরু করতে পারেনি। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।

তবে প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টেই হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কোনও হাইকোর্ট এই ধরনের মামলা গ্রহণ করতে পারবে না। কলকাতা হাইকোর্ট শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক দিক তদারকি করছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: নারায়ণগড়ের সভা থেকে বিরাট বার্তা মমতার

এই অবস্থায় হাইকোর্ট আবেদনকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিলই মহতাব শেখ এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

আইনজীবী মহলের একাংশের মতে, এসআইআর তালিকা ও ট্রাইবুনালের কাজ শুরু না হওয়া, দুই মিলিয়ে প্রার্থীদের জন্য একপ্রকার অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত নিষ্পত্তি না হলে নির্বাচনী প্রক্রিয়াতেই প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই সুপ্রিম কোর্টে আসন্ন শুনানির দিকে নজর থাকছে রাজনৈতিক মহল ও প্রশাসনের।

Latest News

এখনই আনা হচ্ছে না UCC বিল,উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হতে পারে

ওয়েব ডেস্ক : অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার পথে আপাতত ধীরে এগোতে চাইছে রাজ্য সরকার (West...

More Articles Like This