ওয়েব ডেস্ক: রবিবাসরীয় দুপুরে বাঁকুড়া, পুরুলিয়ায় নির্বাচনের প্রচারে (Mamata Banerjee Purulias Election Campaign) গিয়েছে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়৷রবিবার পুরুলিয়া থেকে মমতা জানিয়ে দিলেন তিনিই ‘সব জায়গায় প্রার্থী’৷ ২০১৬ সালের পরে ২০২৬, ফের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন আমিই সব আসনে প্রার্থী।পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল৷তাঁর প্রচারে গিয়েই মমতা বলেন, ‘‘কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী।
রবিবার পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল৷ সেখান থেকে বিরোধীদের একের পর এক আক্রমণ শানান তিনি। পাশাপাশি এদিন প্রার্থী অসন্তোষ নিয়েই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে গিয়েই মমতা বলেন, ‘‘কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। ‘২৯৪ কেন্দ্রে আমিই প্রার্থী। কে প্রার্থী দেখতে হবে না, আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ’, ২০১৬-র পর ২০২৬-এ ফের বার্তা মমতার। তিনি আরও বলেন, আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে। ভোটের আগে টাকা দিলে নিয়ে নেবেন, ভোট দেবেন না। ওরা বলে এক, করে আর এক৷ রক্ত চাই না আমরা। আমরা শান্তি চাই। এমন সরকার কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’’জোড়াফুল মানে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত, সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত, সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত, সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত, সব হবে ব্যর্থ।
আরও পড়ুন: নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা
গতকালই তৃণমূল জমানার চার্জশিট পেশ করে মমতা সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন নাম না করেই শাহকে আক্রমণ করলেন মমতা৷ তৃণমূল নেত্রী বলেন, শাহ চাইলে গিয়ে হাসপাতালের রিপোর্ট দেখেত পারেন বলে জানালেন। এমনকি এবারও তাঁকে নিয়ে বিজেপি চক্রান্ত করছেন বলে অভিযোগ তুললেন তিনি। রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে শাহর আক্রমণের জবাব দেন মমতা। বলেন, “বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই! ওরে অপদার্থ, আমি তো মিথ্যের মুখ থেকে অনেক বার লড়াই করে বেরিয়ে এসেছি।তিনি বলেন, ‘‘গতকাল বিজেপি দলের এক খুব বড় নেতা। দাঙ্গা করে ক্ষমতায় এসেছিলেন। তিনি নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেন। আমি তো বলছি, আগে আপনার বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করি। কত মানুষকে মেরেছেন দাঙ্গা করে।

