প্রচারে বেরিয়ে নিজেকে জয়ী ঘোষণা আউশগ্রামের বিজেপি প্রার্থীর!

Must Read

পূর্ব বর্ধমান- রবিবাসরীয় প্রচারে আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা মাঝি নেতাকর্মীদের নিয়ে কয়রাপুর গ্রামের দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেন। এদিন পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। এর পরেই আত্মবিশ্বাসের সুরে কলিতা মাঝি  বলেন, মানুষ দেখে,  মানুষের সাড়া পেয়ে মনে হচ্ছে জিতে গেছি।

প্রসঙ্গত গত একুশে বিধানসভা নির্বাচনে পদ্ম ফুলের প্রতীকে প্রার্থী হন কলিতা মাঝি। সেই সময় তৃণমূলের  অভেদানন্দ থান্ডারের থেকে ১১ হাজার ৮১৫ টি ভোটে পিছিয়ে ছিলেন তিনি। ভোট শতাংশের হিসাবে তৃণমূল প্রার্থীর তুলনায় ৫.৪ শতাংশ কম ভোট পান তিনি।

২৬ এর বিধানসভা নির্বাচনে বদল হয়েছে তৃণমূলের প্রার্থীর কিন্তু বিজেপি ভরসা রেখেছে সেই লোকের বাড়িতে পরিচারিকার কাজ করা সাদামাটা স্বভাবে অতি সাধারণ পরিবারের মেয়ে কলিতা মাঝির ওপরে। তার কথায় তিনি তো সাধারণ মানুষের প্রতিনিধি‌। আউশগ্রাম থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়ে তিনি সাধারণ মানুষের হয়েই কথা বলবেন।

আরও পড়ুন-  নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা

গত বিধানসভা নির্বাচনে আউশগ্রামের প্রতিটি কোনায় কোনায় গড়েছিলেন। এবারও সেই একই প্রচারের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। নির্বাচনের এখনো বেশ কিছুদিন দেরি থাকলেও আউশগ্রাম বিধানসভার বিল্লগ্রাম অঞ্চলের কয়রাপুরে প্রচারে এসে মানুষের সাড়া পেয়ে আত্মবিশ্বাসের সুরে জানান দেখে মনে হচ্ছে আমি জিতে গেছি।

Latest News

নিম্নচাপ সরেও স্বস্তি নেই বাংলায়, শনিবার ফের বৃষ্টির দাপট! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ওয়েব ডেস্ক : নিম্নচাপের প্রভাব কিছুটা সরে গেলেও বাংলার আবহাওয়ায় এখনই স্বস্তি মিলছে না। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়...

More Articles Like This