নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা

0
51

ওয়েব ডেস্ক: নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভামঞ্চের সামনেই প্রবল বিক্ষোভ, চলছে চেয়ার ভাঙচুর। টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। পছন্দের নেতা বিধানসভা নির্বাচনে টিকিট পায়নি সেই থেকে বিক্ষোভ দেখায়। সভাস্থলে একাংশ কার্যত লণ্ডভণ্ড।

জানা যাচ্ছে, ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এবার টিকিট পাননি, নওদায় টিকিট পেয়েছেন শাহিনা মমতাজ। তাতেই ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অভিষেক মঞ্চে ওঠার আগেই বিক্ষোভ দেখায় শফিউজ্জামান শেখের অনুগামীরা। ‘সাহিনা মমতাজ গো ব্যাক, প্রার্থীকে মানছি না’ বলে স্লোগান তোলেন তাঁরা। তৃণমূল নেতৃত্বরা বার বার বোঝানোর চেষ্ঠা করেন চেয়ারগুলো ঠিক রাখুন। কিন্তু দৃশ্যত, তাঁর কথার কেউ কোনও পরোনা না করেই তাণ্ডব চালাতে থাকেন। দেখা যায়, ব্লক সভাপতির অনুগামীরা মিছিল করে মঞ্চের সামনে আসেন। তাঁরা দর্শক আসনের বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরে ব্লক সভাপতি যখন ভিতরে ঢোকেন, তখনই কিছু কারণে সংঘর্ষ বাধে। চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে উদ্যত হন। আগে থেকে যাঁরা বসেছিলেন, তাঁদের তুলে দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখের অনুগামীরা চেয়ার ভাঙচুর করে।

আরও পড়ুন:আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?’ শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে আশঙ্কা মমতার

সাহিনা মমতাজের অনুগামীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় বিশৃঙ্খলা শুরু হয় । মঞ্চ থেকে তৃণমূল সাংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার সকলকে সংযত হতে বলেন। এদিকে মিনিট পাঁচেকের মধ্যেই উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি কানে যেতেই মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অভিষেকের করা নির্দেশ, তৃণমূলের জার্সি পড়ে যারা অন্য দলকে সমর্থন করবেন বলে মনে করছেন তাঁরা ভুল করছেন। নওদা বিধানসভায় তৃণমূল প্রার্থীর জয় হবে, হয়তো ব্যবধান কমবে। কিন্তু যারা জার্সি বদল করবেন দল তাদের ক্ষমা করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here