সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ করতে চলেছে হার্পারকলিন্স, কবে প্রকাশিত হবে?

Must Read

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বহু প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশ করতে চলেছে হার্পারকলিন্স ইন্ডিয়া (HarperCollins India)। প্রকাশনা সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বর ২০২৬ বইটি প্রকাশিত হবে।

এর আগে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের দায়িত্বে ছিল পেঙ্গুইন ইন্ডিয়া (Penguin India)। কিন্তু পরবর্তীতে তারা বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তারা। এরপর নতুন প্রকাশক হিসেবে হার্পারকলিন্স ইন্ডিয়ার নাম সামনে আসে। সেই সময় জানা গিয়েছিল, বইটির সম্পাদনা নিয়ে প্রকাশকের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল। বইয়ের কিছু অংশে পরিবর্তন বা বাদ দেওয়ার প্রস্তাব নিয়েই মূলত জটিলতা তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। যদিও পেঙ্গুইন ইন্ডিয়ার তরফে কোনও বাইরের চাপের অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

আরও খবর : চাঁদ-মঙ্গলে এবার মানুষের বসতি? ‘ভীম’ ভাবনা প্রকাশ শুভাংশু শুক্লর

মূলত, ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইটিতে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে। যুদ্ধ-পরবর্তী ইতালিতে তাঁর শৈশব, ভারতে আসা, রাজীব গান্ধীর (Rajiv Gandhi) সঙ্গে তাঁর বিবাহিত জীবন এবং ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সঙ্গে সম্পর্কের নানা দিক বইটিতে তুলে ধরা হয়েছে বলেই জানা গিয়েছে।

পাশাপাশি ভারতীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীর প্রবেশ এবং পরবর্তী রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাও এই আত্মজীবনীতে গুরুত্ব পাবে বলে জানা যাচ্ছে। ফলে বইটি প্রকাশের আগে থেকেই রাজনৈতিক মহল ও পাঠকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

Latest News

বন্যার জল নামলেও দুর্ভোগ কাটেনি, নেপালে ত্রাণ শিবিরে দিন কাটছে হাজারো মানুষের

ওয়েব ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার ভয়াবহ হড়পা বানে (Flash Flood) তছনছ হয়ে গিয়েছে নেপালের (Nepal) বিস্তীর্ণ এলাকা। ঘটনার...

More Articles Like This