29 C
Kolkata

‘যুবসাথী ভিক্ষা নয়, পকেটমানি!’, বিজেপিকে তোপ মমতার

Must Read

কলকাতা: ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi) নিয়ে বিজেপির (BJP) সমালোচনার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট ভাষায় জানালেন, এটি কোনও ভিক্ষা বা ভাতা নয়, বরং তরুণদের স্বনির্ভর হওয়ার সহায়তা। মমতার কথায়, “যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। বিজেপি মিথ্যে কথা বলে ভাঁওতা দিচ্ছে।”

বিরোধীদের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “তোরা কোনওদিন সংসার চালাসনি, গ্রামে জন্মাসনি, পা-ও রাখিস না।” মুখ্যমন্ত্রীর দাবি, বহু গরিব ছাত্রছাত্রী স্কলারশিপ পেলেও দৈনন্দিন খরচ চালাতে সমস্যায় পড়ে। মাধ্যমিক পাশ করে কলেজে গেলেও তাদের হাতে ব্যক্তিগত খরচের টাকা থাকে না।

আরও পড়ুন: ‘আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?’ শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে আশঙ্কা মমতার

এই প্রেক্ষিতেই ‘যুবসাথী’ প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, “এটা তাদের পকেটমানির জন্য দেওয়া হচ্ছে, যাতে তারা নিজের খরচ নিজেরা চালাতে পারে।”

উল্লেখ্য, ভোটের লড়াইয়ে কঠিন জমিতে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় পরপর দুই জনসভা রয়েছে তাঁর। দিনের প্রচার শেষে খড়্গপুরে রাত্রিবাস করার কথা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়া ও বাঁকুড়া বরাবরই তৃণমূলের জন্য চ্যালেঞ্জিং এলাকা। অতীতের একাধিক নির্বাচনে এই জেলাগুলিতে ধাক্কা খেতে হয়েছে শাসক দলকে। তাই এবারে এই দুই জেলায় বিশেষ জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সন্ধ্যারানি টুডুকে। অন্যদিকে, বাঁকুড়ার রাইপুরে তৃণমূলের মুখ ঠাকুরমনি সরেন। তাঁদের সমর্থনেই এদিন মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো। কঠিন লড়াইয়ের মাটিতে সংগঠন মজবুত করা এবং ভোটারদের পাশে টানতেই এই জোড়া জনসভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক শিবির।

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This