ইস্টারের আগে ডাকাতি! ১২ টন কিটক্যাট উধাও

Must Read

কলকাতা: ইস্টারের (Easter) ঠিক আগে ‘চকোলেট হাইস্ট’ (Chocolate Heist)! ইউরোপে ট্রানজিট চলাকালীন উধাও হয়ে গেল নেসলের (Nestle) প্রায় ১২ টন কিটক্যাট। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন রেঞ্জের মোট ৪ লক্ষেরও বেশি (৪১৩,৭৯৩) কিটক্যাট বার (Kitkat) বোঝাই একটি ট্রাক নিখোঁজ হয়ে গেছে। ইতালির (Italy) কেন্দ্রীয় অঞ্চল থেকে পোল্যান্ডে (Poland) যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ঠিক কোথায় ট্রাকটি উধাও হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নেসলে জানিয়েছে, গাড়ি ও পুরো মালপত্রের এখনও কোনও হদিশ মেলেনি। ঘটনায় রসিকতার সুরও শোনা গিয়েছে সংস্থার মুখপাত্রের কথায়, “আমরা সবসময় বলি ‘Have a break, have a KitKat’। কিন্তু চোরেরা বোধহয় কথাটা একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছে!”

আরও পড়ুন: যুদ্ধ-সংকটে থমকে যাবে বিশ্ব? ২০২৬ নিয়ে ভাইরাল বাবা ভাঙ্গার ‘সতর্কবার্তা’

তবে মজার আড়ালে রয়েছে উদ্বেগ। সংস্থার আশঙ্কা, এই চুরির জেরে ইস্টারের আগে বাজারে কিটক্যাটের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়াও সতর্কবার্তা, চুরি হওয়া চকোলেট ইউরোপের বিভিন্ন দেশে বেআইনি বাজারে বিক্রি হতে পারে। প্রতিটি বারের ব্যাচ কোড স্ক্যান করে সেগুলি চিহ্নিত করার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। নেসলের দাবি, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলেই খোঁজ চলছে ‘হারানো’ এই মিষ্টি কার্গোর।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This