29 C
Kolkata

তেল নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Must Read

ওয়েব ডেস্ক : এপ্রিলেই বাংলায় দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন পশ্চিম মেদিনীপুরের বিনপুরে (Binpur) মেগা সভা করলেন তিনি। আর সেখান থেকে রান্নার গ্যাস (Gas), তেল (Oil) ও ডিজেল (Diesel) নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক ওই জনসভা থেকে বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আগামী ৫ বছর রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না— এটা মানুষের কাছে দাঁড়িয়ে লিখে দিন বিজেপি (BJP) নেতারা, তবে আমরা তৃণমূল প্রার্থী তুলে নেব।” এছাড়া তিনি আরও দাবি করেছেন, বাংলায় নির্বাচন শেষ হওয়ার পরের দিনই গ্যাসের দাম ২০০০ টাকা বাড়িয়ে দেবে মোদি সরকার। পেট্রল ও ডিজেলের দামও ২০০ টাকা বাড়িয়ে দেবে।

আরও খবর : স্ট্রংরুমের ছবি প্রকাশ সমাজমাধ্যমে, বিতর্কে জড়ালেন তৃণমূল নেত্রী

তবে শুধু বিরোধী দলকে চ্যালেঞ্জ নয়, তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’ ও ‘বাংলা আবাস যোজনা’ নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি। পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারা কোনও কাজ করে না। গ্রামে গেলেই বুঝতে পারবেন কারা উন্নয়ন করেছে, আর কারা বিভেদ সৃষ্টি করেছে।

পাশাপাশি, এদিন বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির অভিযোগও আনেন অভিষেক। তিনি বলেছেন, “তৃণমূল সবার সমর্থনে সরকার গড়ে এবং মানুষের পাশে থাকে। অন্যদিকে বিজেপি (BJP) কেবল ভোটের সময় ধর্মের সুড়সুড়ি দেয়।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন কর্মীদের উদ্দেশে বলেছেন, ভোট মিটে গেলে বিজেপি জ্বালানির দাম বাড়াবে। তবে ইভিএম-এ এর যোগ্য জবাব দেওয়ার সময় চলে এসেছে।

দেখুন অন্য খবর :

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This