36.3 C
Kolkata

জ্বালানি সংকট নিয়ে আশ্বাস মোদির

Must Read

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) পরিস্থিতির জেরে ভারতে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে আপাতত কোনও তাত্ক্ষণিক সংকট নেই। সরকারের দাবি অনুযায়ী, ভারতের কাছে প্রায় ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত (LPG Crisis) রয়েছে, যা বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট।

সরকার আরও জানায়, হড়মুজ বন্ধ থাকলেও ভারত একাধিক উৎস থেকে তেল আমদানি করছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশ বা উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে, ফলে সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়নি। এছাড়া যুদ্ধ শুরুর আগেই দেশের শোধনাগারগুলোতে জ্বালানি মজুত বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া, গ্যাস-তেল মজুত খতিয়ে দেখতে শুক্রবার জরুরি বৈঠক মোদির

কেন্দ্রের মতে, গ্যাস সংকট নিয়ে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তা অতিরঞ্জিত বা ভ্রান্ত। সাধারণ মানুষকে অযথা ভয় না পেয়ে স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও আন্তর্জাতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত, তবুও সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

 

Latest News

মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল একাধিক অবৈধ দোকান

কলকাতা: শহরের রেল স্টেশন চত্বর দখলমুক্ত করার অভিযানে ফের বড় পদক্ষেপ। গভীর রাতে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে বুলডোজার...

More Articles Like This