36.3 C
Kolkata

আবার বিতর্কের কেন্দ্রে বিবেক অগ্নিহোত্রী, নতুন ছবি ‘অপারেশন সিঁদুর’ ঘিরে চর্চা তুঙ্গে

Must Read

ওয়েব ডেস্ক: বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। তবু থেমে থাকার মানুষ নন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। বরং বিতর্ককেই হাতিয়ার করেই বারবার বড়পর্দায় ফিরেছেন তিনি। কখনও The Kashmir Files, কখনও The Kerala Story, প্রতিটি ছবিই সমাজ-রাজনীতির স্পর্শকাতর প্রেক্ষাপট ঘিরে তৈরি, আর প্রতিবারই উত্তাল হয়েছে জনমত।

এবার সেই ধারাতেই নতুন সংযোজন ‘অপারেশন সিঁদুর’। সম্প্রতি নিজের পরবর্তী ছবির ঘোষণা করেছেন বিবেক। শোনা যাচ্ছে, কাশ্মীরের পহেলগামের প্রেক্ষাপটে গড়ে উঠবে এই ছবির কাহিনি। বরফঢাকা উপত্যকার নীরবতার আড়ালে লুকিয়ে থাকা এক হাড়হিম করা ঘটনার পুনর্নির্মাণ, এই ছবির মূল আকর্ষণ সেখানেই।

আরও পড়ুন: চাঙ্কি পাণ্ডের প্রেমে পাগল একতা কাপুর

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এক বাস্তবতার প্রতিচ্ছবি, যা দর্শককে অস্বস্তিতে ফেলবে, প্রশ্ন তুলবে রাষ্ট্র, রাজনীতি এবং মানবিকতার সীমানা নিয়ে। ঠিক যেমনটা তাঁর আগের ছবিগুলিতে দেখা গিয়েছে।

তবে ঘোষণার পর থেকেই দুই মেরুতে প্রতিক্রিয়া। একদল দর্শক অপেক্ষায় আবার এক ‘চমক’ দেখাতে চলেছেন বিবেক, এমনই আশা তাঁদের। অন্যদিকে, সমালোচকদের একাংশের আশঙ্কা, এই ছবিও কি নতুন করে বিতর্ক উসকে দেবে?

সব মিলিয়ে, মুক্তির আগেই ‘অপারেশন সিঁদুর’ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও কাঁটাতারের টানাপোড়েন। এখন শুধু সময়ের অপেক্ষা। বড়পর্দায় এ বার কী বার্তা নিয়ে হাজির হন বিবেক অগ্নিহোত্রী?

Latest News

মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল একাধিক অবৈধ দোকান

কলকাতা: শহরের রেল স্টেশন চত্বর দখলমুক্ত করার অভিযানে ফের বড় পদক্ষেপ। গভীর রাতে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে বুলডোজার...

More Articles Like This