ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ নয়! মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নাক গলানোকে কটাক্ষ জয়শঙ্করের

0
33

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতে (Middle East War) পাকিস্তানের (Pakistan) নাক গলানো নিয়ে এবার তোপ দাগল ভারত। বিশ্ব রাজনীতিতে ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ হিসেবে কাজ করতে পারে না বলে সাফ জানিয়ে দিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বুধবার যে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়, সেখানেই এই মন্তব্য করেন তিনি।

এদিন বৈঠকে ইরান ও আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি। এর জবাবে জয়শঙ্কর বলেন, “এর মধ্যে নতুন কিছুই নেই।” তিনি আরও জানান, ইসলামাবাদের এই ভূমিকা নতুন নয়, ১৯৮১ সাল থেকেই ওয়াশিংটন-তেহরান যোগাযোগে পাকিস্তানকে ব্যবহার করা হয়ে আসছে।

আরও পড়ুন: আরও বিপাকে আমেরিকা! এই ৫ শর্ত না মানলে চলবে সংঘাত, জানিয়ে দিল ইরান

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সংসদে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়ামমন্ত্রী হারদীপ সিং পুরী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। সেখানে কেন্দ্র জানায় যে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) যুদ্ধ থামানোর বিষয়ে জানিয়েছেন।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে চূড়ান্ত আলোচনার আয়োজন করতে তৈরি ইসলামাবাদ। তিনি বলেন, উভয় পক্ষ সম্মত হলে পাকিস্তান এই বৈঠকের আয়োজক হতে আগ্রহী। তবে ইরান প্রকাশ্যে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তাদের মতে, মার্কিন পদক্ষেপ কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অটল।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here