29 C
Kolkata

আরও বিপাকে আমেরিকা! এই ৫ শর্ত না মানলে চলবে সংঘাত, জানিয়ে দিল ইরান

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি (Ceasefire In Middle East) ফেরাতে এবার নিজেদের শর্তাবলী (Conditions) সামনে আনল ইরান (Iran)। বুধবার তেহরান স্পষ্ট জানিয়ে দিল যে, যুদ্ধবিরতি হবে শুধুমাত্র তাদের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী। কোনও বাহ্যিক চাপ বা প্রস্তাবের ভিত্তিতে সেখানে শান্তি ফেরানো সম্ভব নয় বলে ঘোষণা করল মোজতবা খামেনেইয়ের প্রশাসন।

যুদ্ধ থামাতে ইরানের ৫ শর্ত

  • শত্রুপক্ষের সমস্ত আগ্রাসন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে
  • ভবিষ্যতে যাতে যুদ্ধ পুনরায় শুরু না হয়, তার নিশ্চয়তা দিতে হবে
  • ক্ষতিপূরণ ও যুদ্ধের আর্থিক দায় নির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে
  • সমস্ত ফ্রন্টে সংঘাত পুরোপুরি থামাতে হবে
  • হরমুজ প্রণালীর (Strait of Hormuz) উপর ইরানের সার্বভৌমত্বকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং প্রতিপক্ষকে প্রতিশ্রুতি পালনের গ্যারান্টি দিতে হবে

আরও পড়ুন: যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান কোন দেশ? শুনে চমকে উঠবেন, দেখুন বিশেষ প্রতিবেদন

এর আগে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের পক্ষ থেকে একটি ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানকে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছয় বলে খবর। একইসঙ্গে, পাকিস্তান নতুন করে ওয়াশিংটন-তেহরান বৈঠকের আয়োজন করার প্রস্তাবও দেয়।

তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের পাঁচ শর্ত পূরণ না হলে কোনও মধ্যস্থতাকারীর উদ্যোগেই তারা আলোচনায় বসবে না। বরং নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান।

দেখুন আরও খবর:  

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This