29 C
Kolkata

ভোটের স্লোগান বেঁধে দিলেন মমতা

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে (West Bengal Assembly Election 2026)। তার পরেই ২৫ মার্চ থেকে সভা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সোজা উত্তরবঙ্গে ময়নাগুড়ি (Maynaguri) থেকে নিজের প্রচার শুরু করলেন তিনি। সেখান থেকেই ভোটের স্লোগান বেঁধে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

এদিন ময়নাগুড়ি থেকে মমতা বলেন, ‘যতই কর হামলা আবার জিতবে বাংলা। এক, দুই, তিন, চার, বিজেপির (BJP) হবে হার। এক, দুই, তিন, চার, তৃণমূল জিতবে আবার। এক, দুই, তিন, চার, জোড়াফুল জিতে আবার।’ এছাড়া এদিন উত্তরবঙ্গের প্রচার থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেছেন তিনি।

আরও খবর : দাসপুরের জনসভায় বিস্ফোরক অভিষেক! দেখুন সরাসরি

জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মমতা (Mamata) বলেছেন, ‘‘এ দিকে এক ভদ্রলোক আছেন, আর দিল্লিতে দুই ভদ্রলোক। এক, দুই, তিন— ওদের বিদায় দিন।’’ পাশাপাশি এসআই নিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিজেপি হিংসুটে দল। মা-বোনেদের নাম কেটে দিচ্ছে। কোনও মহিলা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছেন, পদবি বদলেছে, ঠিকানা বদলেছে তাঁর নাম বাদ হচ্ছে।’’

মমতা এদিন আবার ‘বিজেপি-স্ট্যাম্প’ নিয়ে সরব হন। তিনি বলেন, ‘‘কখনও শুনেছেন, নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন দিচ্ছে। জীবনে কখনও দেখেছেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলীয় পতাকা নিয়ে যাচ্ছে! লজ্জা করে না। কোথায় এই লজ্জা ঢাকবেন বিজেপি নেতৃত্ব?’’ ফলে বোঝাই যাচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে উত্তাপ বাড়ছে। পাশাপাশি কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একই সুতোয় বেঁধে আক্রমণ শানাচ্ছেন মমতা (Mamata)।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This