বসিরহাটে অবাক কাণ্ড, ৩৪০ জন বিচারাধীন ভোটারেরই নাম মুছে দিল কমিশন

0
53

বসিরহাট: সোমবার রাতে ওই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List 2026 West bengal) কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।বসিরহাটে নজিরবিহীন কাণ্ড! ভোটার তালিকায় ৩৪০ জন বিচারাধীন ছিল। সেই ৩৪০ জনই ডিলিট হয়ে গেল ভোটার তালিকা থেকে, বাদ গেলেন না বিএলও-ও। বসিরহাট (Basirhat) ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথ এর ঘটনা । BLO – শফিউল আলম সহ তার দুই ভাই – রবিউল আলম ও তরিকুল আলম এর ও নাম বাদ গেছে। ২০০২ সালে এবং এবারও শফিউল আলমের বাবা – হবিবর রহমান এর নাম আছে।
কিন্তু তাদের নাম বাদ গিয়েছে।

সোমবার মধ্যরাতে বিচারাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা (supplementary voter list 2026 West bengal) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ECI)। অবাক করা ঘটনা হল, ৬০ লক্ষ আবেদনের মধ্যে সঠিকভাবে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে তা কমিশন জানায়নি। এর মধ্যে বসিরহাট উত্তর বিধানসভার ৫ নম্বর পার্টে ৩৪০ জন ভোটারের আবেদন বিবেচনাধীন ছিল। দেখা গেছে, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের প্রত্যেকের নাম ডিলিট করেছে কমিশন। আরও অবাক করা বিষয় হল, ওই পার্টের যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও ছিলেন, তাঁরও নামও বাদ গেছে বা ডিলিটেড হয়েছে। কীভাবে সম্ভব? বিএলও জানান, ৩৪০ জনের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তাঁদের সবার নাম ডিলিট করে দেওয়া হয়েছে”।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় কত ভোটে জিততে হবে? টার্গেট বেঁধে দিলেন অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here