28 C
Kolkata

১৭ কিমি পেরিয়ে ‘ঘরে ফেরা’, আহত সঙ্গীকে ঘিরে এগোল ৭ কুকুর

Must Read

ওয়েব ডেস্ক: চুরি হয়েছিল। কিন্তু থামেনি তাদের পথচলা। প্রায় ১৭ কিলোমিটার পেরিয়ে, দল বেঁধে, আহত সঙ্গীকে আগলে রেখে শেষ পর্যন্ত নিজের গ্রামে ফিরল সাতটি কুকুর। চিনের (China) এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়েছে বিস্ময় আর আবেগের স্রোত। ঘটনাটি জিলিন প্রদেশের চ্যাংচুন শহরের।

জানা গিয়েছে, ১৬ মার্চ সকালে এক পথচারী হাইওয়ের উপর অদ্ভুত দৃশ্য দেখে ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, সাতটি কুকুর একসঙ্গে এগিয়ে চলেছে। তাদের মাঝখানে ছিল একটি আহত জার্মান শেফার্ড। তাকে ঘিরে বাকিরা যেন প্রহরীর মতো হাঁটছিল। সামনে থাকা একটি কর্গি বারবার ফিরে তাকিয়ে দেখছিল, কেউ পিছিয়ে পড়ছে কি না।

আরও পড়ুন: ১২০ কোটি বছরের ‘প্রাচীন জল’ মাটির নিচে! স্বাদ কেমন, মিলল প্রাণের খোঁজ?

দলটিতে ছিল জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর ও পিকিনিজ সবই পোষ্য কুকুর। তাদের চলনেই স্পষ্ট, তারা পথকুকুর নয়, বরং একসঙ্গে বড় হয়ে ওঠা পরিচিত সঙ্গী। পরে স্থানীয় পশু-সুরক্ষা সংস্থা জানায়, কুকুরগুলি একই গ্রামের এবং পরস্পরের সঙ্গে অভ্যস্ত। অভিযোগ, দুষ্কৃতীরা তাদের চুরি করেছিল। সেখান থেকেই কোনওভাবে পালিয়ে যায় তারা। যদিও এই অভিযোগ এখনও যাচাই হয়নি।

ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় খোঁজ। স্বেচ্ছাসেবকেরা ড্রোনের সাহায্যে অনুসন্ধান চালান। শেষমেশ জানা যায়, সাতটিই নিরাপদে ফিরেছে নিজেদের গ্রামে। তিনটি আলাদা পরিবারের হলেও একসঙ্গেই পৌঁছেছে তারা। এই ঘটনার পর আবারও প্রাণী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে চিনে। তবে সবকিছুর মাঝেও, আহত সঙ্গীকে ফেলে না রেখে একসঙ্গে ঘরে ফেরার এই কাহিনি অনেকের কাছেই বন্ধুত্ব ও বিশ্বস্ততার বিরল উদাহরণ হয়ে উঠেছে।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This