ওয়েব ডেস্ক: নতুন বছর মানেই নতুন স্বাদ, আর বাঙালির কাছে উৎসব মানেই জমিয়ে খাওয়া। পয়লা বৈশাখে (Poila Baisakh 2026) তাই কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খেতে চাইলে কলকাতার (Kolkata) একাধিক নামী রেস্তোরাঁ সাজিয়ে ফেলেছে বিশেষ আয়োজন। এখনও ঠিক করতে না পারলে, দেখে নিন সেরা কয়েকটি অপশন… (Bengali New Year)।
ওহ! ক্যালকাটা (Oh! Calcutta)
খাঁটি বাঙালি স্বাদের জন্য এই রেস্তোরাঁ বরাবরই জনপ্রিয়। নববর্ষে থাকছে স্পেশ্যাল বুফে (১৫ ও ১৬ তারিখ)।
আকর্ষণীয় পদ: ফিশ ফ্রাই, সরষে নারকোল চিংড়ি, চিতল মুইঠ্যা, আমতেল পটল
সময়: লাঞ্চ (১১:৩০–৪টা), ডিনার (৭টা–১১টা)
*আগে থাকতে বুকিং আবশ্যক।*
আরও পড়ুন: মিশরের রাজারা দিনে একবার খেতেন, জানেন কেন?
৬ বালিগঞ্জ প্লেস (6 Ballygunge Place)
বাঙালি খাবারের অন্যতম সেরা ঠিকানা। পয়লায় থাকছে বিশাল বুফে, নিরামিষ ও আমিষ দু’ধরনেরই।
স্পেশ্যাল: গোবিন্দভোগ কেশরী পোলাও, ভেটকি পাতুরি, আফগানি চিকেন, মুরগির আলোয়ানি
ডেজার্ট: যমুনা ক্ষীরের পান্তুয়া, মিষ্টি দই
খরচ: প্রায় ১৪০০ টাকা + GST (প্রতি জন)
মিথ (Mythh, HHI)
এখানে পয়লা বৈশাখ মানেই এলাহি আয়োজন, বাঙালি ও ফিউশন দুই-ই।
হাইলাইট: ভাপা পাবদা, গোলবাড়ির কষা মাংস, চট্টগ্রামের কাঁকড়া ভুনা, আমের সন্দেশ
খরচ: ১৭৯৯ টাকা+ GST
লাইভ কাউন্টার থেকে ফুচকা-পাস্তা, সবই মিলবে এক ছাদের তলায়
সপ্তপদী (Saptapodi)
শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যবাহী মেনু নিয়ে বিশেষ আয়োজন। ইতিহাস আর স্বাদের মেলবন্ধন।
পদ: ফিশ ফ্রাই, গলসি ফিঙ্গার, এঁচোর ক্রোকেট, বেগুনি
ডেজার্ট: নলেন গুড় আইসক্রিম, ছানার পায়েস, মিষ্টি দই
থালি: ৯৪৯ টাকা ও ১১৪৯ টাকা
সব মিলিয়ে, আপনি যদি খাঁটি বাঙালি খাবার চান বা একটু ফিউশন ট্রাই করতে চান, কলকাতায় অপশন ভরপুর। এবার শুধু প্ল্যান করুন, আর নতুন বছরটা শুরু হোক দারুণ খাওয়াদাওয়ার সঙ্গে!

