36.3 C
Kolkata

ইরানের শাসক কি মোজতবা খামেনেই? কোথায় আছেন সুপ্রিম নেতা? দেখুন বড় আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East War) চতুর্থ সপ্তাহে পড়লেও এখনও প্রকাশ্যে আসেননি ইরানের (Iran) তথাকথিত নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। তাঁর অবস্থান ও পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। তিনি কি আদৌ ক্ষমতায় আছেন, না কি ইতিমধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্নও উঠছে বিশ্বজুড়ে।

এদিকে ইজরায়েলের (Israel) সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনেই জীবিত থাকলেও বর্তমানে তিনি ইরানের ক্ষমতায় নেই। বরং দেশের শাসনভার এখন কার্যত হাতে নিয়েছে আইআরজিসি বা ইরানি সেনা। একইসঙ্গে তাঁকে খুঁজে বের করতে সক্রিয় হয়েছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ (Mossad) এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)।

আরও পড়ুন: “৪৮ ঘন্টার মধ্যে খুলতে হবে হরমুজ, না হলে…,” ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার (USA) যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই, এমনটাই দাবি বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের। এরপরই দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে সামনে আসেন মোজতবা। তবে গোয়েন্দা সূত্রের দাবি, ওই হামলায় তিনিও আহত হন। যদিও পরবর্তীতে গোপন আস্তানা থেকে কয়েকবার বার্তা দিয়েছেন বলে খবর, কিন্তু তাঁর হাতে বাস্তবে শাসনক্ষমতা রয়েছে, এমন কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তেহরানের নিয়ন্ত্রণে আসলে কে? কিছু সূত্রের মতে, খামেনেইয়ের মৃত্যুর পর দেশের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি আলি লারিজানি সাময়িকভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে তিনিও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ফলে বর্তমানে আইআরজিসিই ইরানের কার্যত নিয়ন্ত্রক শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This