29 C
Kolkata

IPL-এর জন্য PSL ছাড়লেন দাসুন শনাকা

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএল (IPL 2026) খেলার জন্য পিএসএল (PSL) থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনাকা (Dasun Shanaka)! একাধিক রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। তবে শুধু শনাকা নয়, আরও বেশ কিছু বিদেশি ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট লিগ থেকে নাম তুলে নিচ্ছেন বলেই খবর।

এর আগে ব্লেসিং মুজরাবানি পিএসএল ছেড়ে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। গুডাকেশ মোতিও পাকিস্তানের এই লিগ থেকে সরে দাঁড়িয়েছেন। এর পরেই একাধিক রিপোর্ট বলছে, শনাকা ইতিমধ্যে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন। সূত্রের খবর, তাঁকে দলে নেওয়ার কথা ভাবছে রাজস্থান রয়্যালস (RR)। কারণ স্যাম করণ চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।

আরও খবর : তিক্ততা ভুলে বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ! কবে শুরু হবে সিরিজ? দেখুন বড় আপডেট

এর আগে শ্রীলঙ্কার এই অলরাউন্ডার খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। তবে ২০২৬ সালে তিনি আইপিএলের মিনি নিলামে নাম দিয়েছিলেন। নিজের বেস প্রাইস রেখেছিলেন ৭৫ লক্ষ টাকা রেখেছিলেন তিনি। কিন্তু তাঁকে কোনও ফ্রাঞ্চাইজি কেনেনি।

সম্প্রতি দেখা গিয়েছে আইপিএল (IPL) খেলার জন্য পিএসএল ছাড়ছেন অনেকে। এর বড় কারণ হল, বেশি পারিশ্রমিক ও বড় সুযোগ। তবে চুক্তি হওয়ার পরেও দল ছাড়ার জন্য মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। এর পর গুডাকেশ মোতিকে ১.১০ কোটি টাকায় দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু তিনিও এই লিগ থেক সরে দাঁড়িয়েছেন বলেই খবর। তবে এটি এই প্রথম নয়, গত বছরও এমন ঘটনা দেখা গিয়েছিল।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This