31.7 C
Kolkata

বাংলার প্রতিটি বুথে কড়া নজরদারি, নিরাপত্তায় কড়া মনোভাব কমিশন

Must Read

কলকাতা: নির্বাচনে বাংলায় বুথ দখল, ছাপ্পার অভিযোগ ওঠে। শাসকদলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026 ) বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেই একথা জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলার প্রতিটি বুথেও নজরদারিতে কড়া মনোভাব দেখাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯ বুথের ভিতর ও বাইরে মিলে ২ লাখ সিসিটিভি, ওয়েবক্যাম থাকবে। মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনী দুই লাখের মতো জওয়ান। সিসিটিভি আর কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এবার ভোট হবে বাংলায়।

কমিশন সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচনে নজরদারিতে প্রায় ২ লক্ষ সিসি ক্যামেরার থাকছে। ৩ টি সংস্থাকে ক্যামেরার বরাত দেওয়া হয়েছে। ওয়েব কাস্টিং এ এই ক্যামেরার ব্যবহার হবে। এছাড়া প্রয়োজনে রোবোট ক্যামেরার সাহায্য নেওয়া হবে।নাকা চেকিংয়ে নজরদারিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরার ভিউ থাকছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২ লাখ জওয়ান থাকবেন। স্পর্শকাতর ও প্রত্যন্ত এলাকার বুথগুলিতে বাড়তি নজরদারির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপি প্রার্থী!

এবার ২ দফায় ভোটগ্রহণ হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। যাতে রক্তপাতহীন নির্বাচন হয়, সেটা নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। আর ভোটের দিনক্ষণ ঘোষণার সময়ই জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। ভোট ঘোষণার কয়েকঘণ্টা পরই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। তারপর রাজ্য পুলিশের ডিজিপি-সহ একাধিক আমলা ও আইপিএস-কে বদলি করে। শুধু তাই নয়, ভোট মিটে যাওয়ার পরেও বঙ্গে ৫০০ কোম্পানি বাহিনী থেকে যাবে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে। মূলত ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতেই এহেন পদক্ষেপ বলে দাবি করা হয়েছে।

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This