প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল অনলাইন খাবার ডেলিভারির সংস্থা

Must Read

ওয়েব ডেস্ক: ইরান যুদ্ধের জেরে বিশ্ব জুড়েই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে সঙ্কট দেখা দিয়েছে, ভারতের বিভিন্ন শহরে ঘরোয়া রান্নার গ্যাসের সঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের টান দেখতে পাওয়া গিয়েছে ৷ এই আবহে ‘প্ল্যাটফর্ম ফি’ বৃদ্ধি করল একটি জনপ্রিয় অনলাইন খাবার (Food Delivery App) সরবরাহকারী। অনলাইন খাবার অর্ডার করতে এবার লাগবে আরও বেশি টাকা। প্ল্যাটফর্ম ফি বাড়াল জোম্যাটো, শুক্রবার থেকেই কার্যকর নতুন হার।

গত বছরের সেপ্টেম্বরে শেষ বার ‘প্ল্যাটফর্ম ফি’ বাড়িয়েছিল ওই খাবার সরবরাহকারী কোম্পানি। তাদের প্রতিদ্বন্দ্বী সংস্থাটি বর্তমানে অর্ডারপ্রতি ১৪.৯৯ টাকা ‘প্ল্যাটফর্ম ফি’ নিচ্ছে। সূত্রের খবর, প্রতি অর্ডারে ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে প্ল্যাটফর্ম ফি করা হয়েছে ১৪.৯০ টাকা। হিসাবমতো প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পায় প্ল্যাটফর্ম ফি। ফলে একধাক্কায় ২.৪০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। খরচ যোগ হবে খাবারের দাম, ডেলিভারি চার্জ এবং জিএসটির সঙ্গে। এর জেরে বেশ দামি হচ্ছে অনলাইন খাবার। সংস্থা সূত্রে খবর, এখন থেকে অর্ডারপ্রতি ১৯.২ শতাংশ বেশি টাকা দিতে হবে গ্রাহককে।

আরও পড়ুন: বাংলার প্রতিটি বুথে কড়া নজরদারি, নিরাপত্তায় কড়া মনোভাব কমিশন

Latest News

সম্পত্তি করে সুদ ও জরিমানায় ১০০% ছাড়, নগরবাসীকে পুরসভার পুজোর উপহার

ওয়েব ডেস্ক: ভোটের আগে কলকাতার নাগরিকদের পুজোর ‘উপহার’ দিল কলকাতা পুরসভা। বকেয়া সম্পত্তি করে জরিমানা ও সুদ মকুব করার...

More Articles Like This