প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপি প্রার্থী!

Must Read

দুবরাজপুর: বঙ্গে বেজে গিয়েছে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) দাদামা। ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক-বিরোধী শিবির। এবার ভোটের ময়দানে প্রচারে অভিনব পন্থা দেখা গেল। গ্রামে জনসংযোগ করতে গিয়ে এক প্রবীনের দাড়ি কেটে দিলেন প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে লালমাটির জেলা বীরভূমে তৃণমূল ভাল ফল করেছিল তৃণমূল। তবে ব্যতিক্রম ছিল দুবরাজপুর। অনুব্রত মণ্ডল-কাজল শেখের জেলার একমাত্র ওই আসনে পদ্ম ফুটেছিল। ২০২১ সালে দুবরাজপুর থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন অনুপ কুমার সাহা (BJP Candidate Anup Kumar Saha)।

২৬ এর নির্বাচনেও দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। তাই দুবরাজপুর শহরসহ বিভিন্ন এলাকায় নিত্যদিন প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে এদিনের প্রচার যে একটু ভিন্ন রূপ নিল তা আর বলার অপেক্ষা রাখে না । এদিন তিনি দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের অধীনে কুলেকুড়ি গ্রামে বিজেপির প্রচার করতে গিয়ে ছিলেন । সে সময় বাড়ির সামনে বসে দাঁড়ি কাটছিলেন এক ব্যক্তি। তখনই অনুপ কুমার সাহা তার হাত থেকে দাড়ি কামানোর যন্ত্রটি চেয়ে নিয়ে ওই ব্যক্তির দাড়ি কেটে দেন । পাশাপাশি তিনি যেন বিজেপিকে ভোট দেন সেই আরজিও জানান ।

আরও পড়ুন: বিজেপিকে রুখতে উত্তরে মমতা, দক্ষিণে প্রচারে অভিষেক, নন্দীগ্রাম কবে?

অনুপ সাহা বলেন,’ ভোটারদের গত বিধানসভা নির্বাচনে লালমাটির জেলা বীরভূমে তৃণমূল ভাল ফল করেছিল তৃণমূল। তবে ব্যতিক্রম ছিল দুবরাজপুর। অনুব্রত মণ্ডল-কাজল শেখের জেলার একমাত্র ওই আসনে পদ্ম ফুটেছিল। এ বারের বিধানসভা ভোটে প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউড়িকে প্রার্থী করেছে তৃণমূল। তিনিও প্রচারে নেমে পড়েছেন। অন্য দিকে, বিজেপি বিদায়ী বিধায়ক অনুপকেই আবার টিকিট দিয়েছেন।ব্যস্ততা রয়েছে কিন্তু তারই মধ্যে তাদের সঙ্গে জনসংযোগের বেশ কিছু অভিনব পন্থা রয়েছে । সেই পন্থাই আমি ব্যবহার করেছি এবং তাতে সারাও পাচ্ছি। ‘

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This