NDA জোটে ফাটল? পুরুলিয়ার সব আসনে প্রার্থী দিচ্ছে আজসু পার্টি

0
36

ওয়েব ডেস্ক : ভোটের দামাম বেজে গিয়েছে বাংলায় (West Bengal)। ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় নির্বাচন হতে চলেছে বাংলায় (West Bengal Assembly Election 2026)। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। তার আগেই বড় সিদ্ধান্তের কথা জানাল রাজনৈতিক দল ‘অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন’ বা ‘আজসু’ (AJSU- All Jharkhand Students Union)। আসন্ন নির্বাচনে ৯টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানাল এই রাজনৈতিক দল।

‘অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পার্টি’ বা ‘আজসু’ (AJSU- All Jharkhand Students Union) হল ঝাড়খণ্ড রাজ্যের একটি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৮৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত ঝাড়খণ্ড রাজ্যের পৃথকীকরণের জন্য আন্দোলন করেছিল। পরবর্তীতে একটি সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির (BJP) সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করে এই দল।

আরও খবর : কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

ঝাড়খণ্ডের এই দল এবার আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসন থেকে লড়তে চলেছে। এ নিয়ে এই দলের ঝালদার ব্লক সভাপতি রাজেশ মাহাত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) জেলার নয়টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল। মূলত, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। জানা গিয়েছে, খুব শিগ্রই দলের সুপ্রিমো সুদেশ মাহাত প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করবেন। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, আজসু’র এই সিদ্ধান্তে কি পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণ বদলাবে? এখন সেদিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি কেন্দ্রে এনডিএ (NDA) জোটের শরিক হিসেবে আজসু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও সেই আসনে দাবি জানালেও বিজেপি সেখানে নিজস্ব প্রার্থী ঘোষণা করে। এরপরই আলাদা পথে হাঁটার ইঙ্গিত দেয় আজসু নেতৃত্ব। এর ফলে এনডিএ শিবিরে কী ফাটল ধরল? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here