বিজেপিকে সন্তুষ্ট করতে পরিশ্রম করছে, নির্বাচনী প্রচারে কমিশনকে কটাক্ষ ঋতব্রতর

0
44

কলকাতা: বঙ্গে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা। ইদের পরই জেলায় মেগা প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Mega Campaign)। ভোট ঘোষণার ৪৮ ঘণ্টা পর গত মঙ্গলবার রাজ্যের তৃণমূল ২৯১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে রীতিমতো চমক দিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর মুহূর্ত থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের নেতা ও কর্মীরা জোরকদমে ময়দানে নেমে পড়েছেন।নতুন মুখের পাশাপাশি, দলের পুরনো সৈনিকদের ওপরেই ফের আস্থা রাখল রাজ্যের শাসক দল। তৃণমূলের প্রার্থী তালিকায় আরও এক চমক হল, ঋতব্রত ব্যানার্জির (Ritabrata Banerjee) নাম। নাম ঘোষণার পর উলুবেড়িয়ায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বলে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Start Campaign Rwitobroto Banerjee)। তিনি বলেন, “এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকব। ইদের উৎসবে মানুষ এখন ওখানে ব্যস্ত।”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন ঋতব্রত ব্যানার্জি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি। এককালে বামেদের দাপুটে ছাত্রনেতা, প্রায় এক দশক পর তৃণমূলের হয়ে ভোটের ময়দানে ঋতব্রত। বললেন, “দল যখন যে দায়িত্ব দিয়েছে, সবটাই মন দিয়ে পালন করেছি। গত ১৫ মাস রাজ্যসভার দায়িত্ব পালন করেছি। ২০২১ সাল থেকে অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছি। এবার আরেকটি নতুন দায়িত্ব। তিনি আরও বলেন, “অসংখ্য টেলিফোন পেয়েছি। তারা বেশিরভাগ তরুণ। আমার ব্যক্তিগত চয়েস গুরুত্বপূর্ণ নয়। দল যা বলেছে আমি করেছি।

আরও পড়ুন: আরজি করের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফ্‌টে আটকে মৃত্যু ১ ব্যক্তির

ঋতব্রত বলেন, আমি পুরোদস্তুর রাজনৈতিক। এটা একটা নতুন অধ্যায়। এখন সব দিন নতুন দিন। আজ থেকে নতুন চ্যালেঞ্জ। দল যা করতে বলবে সেটাই করা হবে।”ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই নির্বাচনের ফল প্রকাশের পরে তৃণমূলের জয়জয়কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।’এই নির্বাচনের ফল প্রকাশের পরে বিজেপিকে সন্তুষ্ট করতে যাঁরা এই ভোটারদের নাম বাদ দিয়েছেন, তাঁদের জন্য এই কালি ‘উপহার’ হিসেবে জমিয়ে রাখবেন। তাঁদের মুখে ঘষতে হবে তো!’ তিনি সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওদের ব্লু প্রিন্ট দেখুন। কমিশন প্রাণপাত পরিশ্রম করছে বিজেপির হয়ে। রেফারি ও লাইন্সম্যানদের জার্সি আলাদা হয়। কিন্তু এখন কমিশন একই জার্সি পরে ফেলেছে। আক্রমণ যত ধারালো হবে, প্রতিবাদ ও প্রতিরোধ হবে তত শাণিত।”’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here