নদিয়া: ভোটের আবহে দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে তৃণমূল প্রার্থী (TMC)। চুঁচুড়া (Chinsurah) বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC) দেবাংশু ভট্টাচার্য্য (Debangshu Bhattacharya) আজ সকালে নৈহাটির (Naihati) বড় মা কালী মন্দিরে পুজো দেন।
নিজের জয়ের প্রার্থনা করতেই এই পুজো বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দলীয় অন্দরের জট কাটার ইঙ্গিতও দিয়েছেন দেবাংশু। তাঁর কথায়, চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।
আরও পড়ুন: বিজেপি প্রার্থী হবেন স্ত্রী, কলকাতা টিভিকে কি জানালেন নির্যাতিতার বাবা?
দেবাংশু জানান, অসিত মজুমদার নিজেই তাঁকে জেতানোর দায়িত্ব নিয়েছেন। ফলে ভোটের আগে দলীয় ঐক্যের বার্তা স্পষ্ট করতে চাইলেন তৃণমূল প্রার্থী।
উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। ২৩ ও ২৯ তারিখ দু’দফায় ভোট রাজ্যে। ইতিমধ্যেই দফায় দফায় প্রকাশ্যে আসছে রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা। ৪ মে ভোটের ফলপ্রকাশ। কার হাতে যাবে বাংলার মসনদ। নজরে নবান্ন।

