29.9 C
Kolkata

রটন্তী কালী মন্দিরে পুজো দিয়ে আউসগ্রামে প্রচার শুরু করলেন শ্যামাপ্রসন্ন লোহার

Must Read

ওয়েব ডেস্ক : গত রবিবার পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly Election 2026) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তার পরেই বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই তালিকায় পূর্ব বর্ধমানের (East Burdwan) আউসগ্রাম (Ausgram) বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শ্যামাপ্রসন্ন লোহার (Shyamaprasanna Lohar)। একদিন পরেই প্রচার শুরু করে দিলেন তিনি।

এদিন তিনি আউসগ্রামের (Ausgram) রটন্তী কালী মন্দিরে পুজো দিয়ে আসন্ন নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। এদিন রটন্তী কালীর কাছে প্রার্থনা করে তিনি বলেন, “আমাদের নেত্রী আবার যেন ২৫০-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসেন”। প্রচারের কৌশল প্রসঙ্গে শ্যামাপ্রসন্ন লোহার (Shyamaprasanna Lohar) বলেন, “২৪ ঘণ্টার মধ্যে চার-পাঁচ ঘণ্টা বিশ্রাম নিলেই হবে, বাকি সময় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাব”। জনসমাগম দেখে তিনি আপ্লুত বলেও জানিয়েছেন।

আরও খবর : SIR-এ বিচারাধীন’ মুর্শিদাবাদে ২ CPM প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ

উল্লেখ্য, শ্যামাপ্রসন্ন লোহার (Shyamaprasanna Lohar) বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। এবারের বিধানসভা নির্বাচনে তাঁকেই আউসগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রচার শুরুর প্রথম দিনেই আউসগ্রামে তৃণমূলের শক্তি প্রদর্শন চোখে পড়ার মতো ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজ থেকে আউসগ্রাম বঞ্চিত নয়। তাঁর দাবি, বাম আমলে যে অভাব-অনটনের চিত্র ছিল, বর্তমানে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি, রবিবার বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলায় দু’দফায় ২০২৬-এর বিধানসভা হতে চলেছে। প্রথম দফা হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। সেই নির্বাচনের কথা মাথায় রেখে প্রচারে নেমে পড়লেন আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার।

দেখুন অন্য খবর :

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This