10.7 C
New York

তৃণমূলে যোগ দিলেন বিশ্বের সর্ব কনিষ্ঠ শিক্ষক বাবর আলি

Must Read

বহরমপুর- বিশ্বের সর্ব কনিষ্ঠ শিক্ষক (The youngest teacher in the world)  বাবর আলি (Babar Ali) তৃণমূলে যোগ (Join Tmc)  দিলেন। বেলডাঙ্গা বিধানসভা (Beldanga Assembly) অথবা জলঙ্গি বিধানসভার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বাবর আলি। বেলডাঙ্গা বিধানসভায় বাবরের সঙ্গে লড়াই হবে হুমায়ুনের,  সেই সম্ভাবনাও রয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছেন যে তিনি রেজিনগর এবং বেলডাঙা বিধানসভায় প্রার্থী হচ্ছেন। বেলডাঙ্গা বিধানসভায় তৃণমূলের বিধায়ক ছিলেন হাসানুজ্জামান শেখ। তাঁকে সরিয়ে এবার বাবর আলিকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এছাড়া জলঙ্গি বিধানসভা তেও টিকিট দেয়া হতে পারে বাবর আলিকে।

আরও পড়ুন-  ভোটের আগে তৃণমূলে চমক! দলে যোগ দিলেন ক্রিকেটার শিবশঙ্কর পাল

গত ২০০৯ সালে মাত্র ১৬ বছর বয়সে এলাকার দরিদ্র ছেলেদের নিয়ে একটি বিদ্যালয় খুলে বসেন বাবর আলী। ‘আনন্দ শিক্ষা নিকেতন ‘ প্রতিষ্ঠা করে  দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন   বাবর আলী। মাত্র ১৬ বছর বিবিসি কতৃক বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পান বাবর আলি । ভারতের রাষ্ট্রপতি বাবরকে সম্বর্ধনা দিয়েছিলেন। সেই বাবর আলি এবার তৃণমূলের প্রার্থী বলে তৃণমূল সূত্রে খবর।

আজ বহরমপুর তৃণমূল পার্টি অফিসে তৃণমূলে যোগ দিলেন বাবর আলি। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান নিয়ামত শেখ এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেন।

Latest News

বিজেপির বুথ এজেন্টের বাড়িতে সাদা থান! ভোট মিটতেই নয়া আতঙ্ক এলাকায়

উত্তর ২৪ পরগনা: ভোট-পরবর্তী উত্তেজনার আবহে একটি ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24...

More Articles Like This