ইজারায়েলকে গোপন তথ্য সরবরাহের অভিযোগ! ইরানে গ্রেফতার ২০

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় (West Asia) ভয়াবহ পরিস্থিতি। ফেব্রুয়ারির শেষ থেকেই আমেরিকা (America)-ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একদিকে খার্গে হামলা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে আমিরশাহী ও বাহরিনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান (Tehran)। কিন্তু, এসবের মাঝে ইজারয়েলকে গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ইরানে ২০ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর।

পশ্চিম আজারবাইজানের সরকারি কৌসুলির দফতর থেকে এমনটাই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, ইরানের (Iran) বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তেল আভিভকে পাচার করছিল অভিযুক্তরা। তার পরেই অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে, অভিযুক্তদের গ্রেফতার করা হলেও, তাদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করা হয়নি বলে অভিযোগ।

আরও খবর : ইরানের রণতরীতে মার্কিন হামলা! ‘ভারতই সাহায্যের হাত বাড়িয়েছিল…’ স্বীকার করল তেহরান

এদিকে গত শনিবার খার্গ দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এটিকে ইতিহাসের ভয়াবহ বোমাবর্ষণ বলে দাবি করেছেন। এই হামলায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তার পাল্টা আমিরশাহীর তিনটি মার্কিন সেনা ঘাঁটি, বাহরিন ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান। আর এসবের মাঝে গুপ্তচরদের গ্রেফতারের খবর সামনে এল।

এদিকে হরমুজ প্রণালীতেও হামলার জন্য প্রস্তুত রয়েছে ইরান (Iran)। আর সেই কারণে সেখান থেকে কোনও জাহাজ চলাচল করতে পারছে না। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে। এর মাঝে বাব এল-মান্ডেব বন্ধ করতে পারে হাউথিরাও। আর তা যদি হয়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে তীব্র সমস্যা তৈরি হবে।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর ছুটির আগেই বৈঠক চান রাজ্য সরকারি কর্মীরা! প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা...

More Articles Like This