29 C
Kolkata

কুকুরের বাচ্চার লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ঘরে ডেকে হেনস্তার অভিযোগ

Must Read

নদিয়া: নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ঘরে ডেকে যৌন হেনস্তার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল ৯ বছরের এক শিশুকন্যা ও তার বান্ধবী। সেই সময় প্রতিবেশী বিশ্বজিৎ হালদার ওরফে ‘চৌম্বক’ তাদের কুকুরের বাচ্চা দেওয়ার নাম করে নিজের ঘরে ডাকে। সেখানে নিয়ে গিয়ে দুই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে এবং হেনস্তা করে বলে অভিযোগ।

আরও পড়ুন: মতুয়া মেলা নিয়ে রেলের বড় ঘোষণা, ঠাকুরনগরের জন্য চলবে ২৮টি স্পেশাল ট্রেন

কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে বাড়িতে সব কথা জানায় দুই শিশু। অভিযোগ, বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত প্রথমে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। পরে শিশুকন্যার বাবাকে ডাকতে গেলে সুযোগ বুঝে এলাকা থেকে পালিয়ে যায় সে।

নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার কথা কাউকে জানালে স্কুলে যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্ত বিশ্বজিৎ হালদারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This