13 C
New York

বিশ্বকাপ ফাইনালের আগে জয় শাহদের তুলোধনা মাইকেল ভন-এর!

Must Read

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ফাইনালের আগে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডকে (ICC) তুলোধনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। ক্রিকেটারদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা নিয়ে জয় শাহদের তুলোধনা করলেন তিনি। তিনি তোপ দেগে বলেছেন, প্রভাবশালী বোর্ডের ক্রিকেটারদের আগে নিজেদের দেশে ফিরিয়ে দিচ্ছে আইসিসি।

মূলত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের উপর হামলা শুরু করেছে ইজরায়েল ও আমেরিকা। যার প্রভাবে সেখানে বন্ধ রয়েছে আকাশসীমা। তার জেরে ভারতে আটকা পড়েছেন বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা। একদিকে আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটাররা। অন্যদিকে আটকা পড়েছে দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটাররাও।

আরও খবর : ঘুচবে আহমেদাবাদের ‘অপয়া’ তকমা? ইতিহাস বদলে বিশ্বকাপ জিততে পারবেন সূর্যরা?

তবে আকাশসীমা আংশিক খোলার পর থেকেই ক্রিকেটারদের জন্য বিশেষ চাটার্ড বিমানের ব্যবস্থা করেছে আইসিসি (ICC)। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, সবার আগে লন্ডনের বিমান পেয়েছে ইংল্যান্ড। তা নিয়ে মাইকেল ভন সমাজমাধ্যমে ক্ষোভের সঙ্গে লিখেছেন, “ইংল্যান্ড বৃহস্পতিবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তারা শনিবার দেশে ফিরেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আগে ছিটকে গেলেও কলকাতায় আটকে রয়েছে। দক্ষিণ আফ্রিকার অবস্থাও একই। ক্ষমতার অপব্যবহার এখানেই। সব দলের সঙ্গে একই ব্যবহার করা উচিত। কোন দেশের বোর্ড কত শক্তিশালী, তা দেখা উচিৎ নয়।”

জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এখনও কলকাতায় রয়েছেন। রবিবার তাঁদের বিমানগুলি ছাড়বে। বিমানগুলি প্রথমে যাবে জোহানেসবার্গে ও তার পর যাবে অ্যান্টিগার উদ্দেশে। ফলে সোমবার বাড়ি পৌঁছতে পারবেন জেসন হোল্ডাররা। আর আইসিসি’র এমন পদক্ষেপ নিয়ে ক্ষোভ উগরে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

দেখুন অন্য খবর :

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This