‘বিচার দিন’ ইস্যুতে বিচারকদের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must Read

কলকাতা: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ফের এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এদিন ধরনা মঞ্চ থেকে এসআইআর (West Bengal SIR) ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের কাছে মমতার অনুরোধ ‘মানুষকে বিচার দিন’৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহিলা, কৃষক, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু সবার নাম কাটছেন৷ বিজেপি জিতবে না৷ মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) সংবিধান ও মানুষের কাছে জবাবদিহি না করে শুধু বিজেপিকে সন্তুষ্ট করছে। তিনি বিজেপিকে ডার্টি, নটি বলেও কটাক্ষ করেন। ভোটারদের নাম মুছে ফেলার ঘটনাকে পক্ষপাতদুষ্ট ও স্বার্থপর আচরণ বলে কড়া সমালোচনা করেন। মমতার অভিযোগ, বিজেপির পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের কারণে অনেক ভোটারের নাম তালিকা থেকে কাটা হচ্ছে। তিনি মঞ্চে উপস্থিত নাম কাটা যাওয়া ব্যক্তিদের আধার কার্ড, অ্যাডমিট কার্ড দেখিয়ে বলেন, সুপ্রিম কোর্ট আধারকেও বৈধ নথি হিসেবে মানতে বলেছে, তবু সেই নির্দেশ মানা হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, ভোটারদের নাম কেন কাটা হচ্ছে, এর জবাব দিতে হবে।

আরও পড়ুন: বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব, ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিচারকদের কাছে অনুরোধ সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারিকে আমার বিনীত অনুরোধ। আপনারা বিচার দিন মানুষের৷ মহিলা কৃষক মতুয়া রাজবংশী সংখ্যালঘু সবার নাম কাটছেন৷ বিজেপি জিতবে না৷ মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷’’মমতা বলেন, ‘‘‘বাংলা কিন্তু তৈরি আছে। নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে, মানুষের স্বার্থে, মনে রাখুন দিল্লী বেশি দূরে নয়৷ মানুষকে বিচার দিন। এটাই আমার একান্ত অনুরোধ৷

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This