30.1 C
Kolkata

শুক্রবারেও লক্ষ্মীবার! বৃদ্ধি যোগে ধনলাভের সম্ভাবনা, আজ ভাগ্য খুলতে পারে এই রাশিগুলির

Must Read

ওয়েব ডেস্ক: আজ শুক্রবার, ৬ মার্চ ২০২৬। পঞ্জিকা মতে আজ ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া তিথি বিকেল ৫টা ৫৩ মিনিট পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্থী। আজ চাঁদ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে (Zodiac Signs) প্রবেশ করছে। একই সঙ্গে রয়েছে গণ্ড যোগ ও বৃদ্ধি যোগ, পাশাপাশি হস্তা ও চিত্রা নক্ষত্রের প্রভাব। বৈদিক মতে শুক্রবার হল মা লক্ষ্মীর দিন, তাই আজ কিছু রাশির জাতকদের জীবনে অর্থ ও সাফল্যের সম্ভাবনা জোরালো (Horoscope Today)। আবার কিছু রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা (Astrology)। চলুন দেখে নেওয়া যাক আজ কোন রাশির দিন শুভ, আর কারা থাকবেন সাবধানে (Aajker Rashifol)।

মেষ রাশি
কর্মক্ষেত্রে সামান্য বিরোধিতার মুখে পড়তে পারেন। তবে নতুন ব্যবসায়িক পরিকল্পনায় অগ্রগতি হবে। নতুন চাকরির সুযোগও আসতে পারে। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

বৃষ রাশি
চিকিৎসা সংক্রান্ত কারণে খরচ বাড়তে পারে। ব্যবসায় আমদানির কাজে দেরি হতে পারে। পুরোনো ঋণ শোধ করার সুযোগ পাবেন। কমিশন ভিত্তিক কাজে লাভ বাড়বে।

আরও পড়ুন: লক্ষ্মীবারেই একাধিক রাশির অর্থপ্রাপ্তির যোগ, ভাগ্যে সহায় হবে

মিথুন রাশি
নতুন চাকরি বা কাজের সুযোগ পেতে পারেন। প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে শরীরের দিকে নজর দিন, হাড়ে আঘাত লাগার আশঙ্কা আছে। বন্ধু বা পরিচিতকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।

কর্কট রাশি
কর্মক্ষেত্রে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে চোখ ও গলার সমস্যা কষ্ট দিতে পারে। ভ্রমণে বাধা আসতে পারে।

সিংহ রাশি
আয়ের নতুন পথ খুলতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ আসতে পারে। লটারিতে ভাগ্য পরীক্ষা করলে লাভের সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য জীবনে মনোমালিন্যের আশঙ্কা আছে।

কন্যা রাশি
নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে বন্ধুদের সঙ্গে অকারণ বিবাদে জড়াতে পারেন। বিদেশ যাত্রায় সতর্ক থাকুন।

তুলা রাশি
নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করার সুযোগ আসতে পারে। পড়াশোনায় ভালো সুযোগ পেতে পারেন পড়ুয়ারা। তবে পাওনা অর্থ পেতে দেরি হতে পারে। অযোগ্য কাউকে ঋণ দিলে সমস্যায় পড়বেন।

বৃশ্চিক রাশি
কাছের কারও উপর অতিরিক্ত ভরসা করলে ক্ষতির আশঙ্কা আছে। ঠান্ডা লাগা বা সর্দির সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন।

ধনু রাশি
জীবনে নতুন কারও আগমন হতে পারে। তবে পারিবারিক খরচ বাড়বে। নতুন কিছু কেনার আগে সতর্ক থাকুন, না হলে প্রতারণার শিকার হতে পারেন।

মকর রাশি
একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। তবে ভাই-বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।

কুম্ভ রাশি
আজ ঋণ নেওয়া বা দেওয়া এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। ব্যবসায় আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।

মীন রাশি
পেটের সমস্যা কষ্ট দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে এবং চিকিৎসা খরচও বাড়তে পারে।

আজ বিশেষভাবে লাভবান হতে পারেন সিংহ, তুলা ও মকর রাশির জাতকরা। তবে সব রাশির ক্ষেত্রেই পরামর্শ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This