37.6 C
Kolkata

রাজ্যে ৯৩০ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগ! ২৫ মার্চের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ

Must Read

কলকাতা: রাজ্যে ৯৩০ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগের (Senior Resident Doctor Recruitment) নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (Health Department)। বৃহস্পতিবার প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচিত চিকিৎসকদের আগামী ২৫ মার্চের মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে হবে।

স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত তালিকায় কে কোন জেলায় এবং কোন হাসপাতালে পোস্টিং পাচ্ছেন, তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন: বিধানসভায় মনোনয়ন পেশ করলেন কোয়েল, রাজীব, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী

স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে দফতর সূত্রে জানা গিয়েছে। নতুন করে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার যোগ দেওয়ায় সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।

Latest News

কলকাতা পুরসভায় ভোট কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : কলকাতায় পুরসভার ভোট (Kolkata Municipal Corporation election) কবে? তা নিয়ে জল্পনা চলছিল। তবে এবার কবে পুরবোর্ড...

More Articles Like This