মোদি ইজরায়েলে সফর থেকে ফেরার পর ইরানে হামলা! বিরাট মন্তব্য রাষ্ট্রদূতের

Must Read

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদি ইজরায়েল (PM Narendra Modi) থেকে ফেরার দু’দিন পরেই ইরানে হামলা চালায় ইজরায়েল। যা নিয়ে দেশের অন্দরে জোর বিতর্ক তৈরি হয়েছে। তবে মোদির সফরের সময় ইজরায়েল সরকার ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়নি বলে দাবি করলেন সে দেশের রাষ্ট্রদূত। মোদি ইজরায়েল ছাড়ার দু’দিন পর ইরান আক্রমণের সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
গত বুধবার দু’দিনের সফরে ইজরায়েলে গিয়েছিলেন মোদি। বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। ঘটনাচক্রে, শনিবার সকাল থেকে ইরানে হামলা চালানো শুরু করে ইজরায়েলি সেনা। কূটনৈতিক মহলের একাংশের দাবি, এই ঘটনাক্রম ভারতের জন্য অস্বস্তির। তাঁরা দাবি করেন, এর ফলে ভারতের ভারসাম্যের কূটনীতি ক্ষতিগ্রস্ত হবে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রুভেন বলেন, “মোদির সফরের পরই যে তেহরানে অভিযান চালানো হবে, তা আগে থেকে জানা ছিল না। মোদির সফরের সময় আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা হয়েছিল। কিন্তু ইরানের অভিযান নিয়ে আমরা কেউই জানতাম না।” তিনি আরও বলেন, “মোদির সফরের প্রায় দু’দিন পর ইরানে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেয় মন্ত্রিসভা।”

আরও পড়ুন:

আজার তাঁর বক্তব্যে ‘সঠিক মুহূর্তের’ উপর জোর দিয়েছেন। তাঁর দাবি, ইরানের দিক থেকে নিরাপত্তাগত ঝুঁকির কথা মাথায় রেখে ইজরায়েল তাঁর গোয়েন্দা-তথ্য বৃদ্ধির ক্ষমতা ক্রমশ বাড়িয়েছে। একই ভাবে সামরিক দিক থেকেও আরও শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করেছে। ‘সঠিক মুহূর্ত’ বিবেচনা করেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। ইজরায়েলের পার্লামেন্ট কেনেসেটে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, “ভারত ইজরায়েলের পাশে সব সময় দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনেও তেল আভিভকে সমর্থন করবে।

বিশেষজ্ঞদের মতে, মোদির সমর্থন কাঁধে নিয়ে ইজরায়েল ইচ্ছাকৃতভাবেই ইরানে হামলা চালিয়েছে। আবার আরও একটি অংশের বক্তব্য, ইজরায়েলের এই অভিযান সম্পর্কে আগে থেকেই অবগত ছিল ভারত। হামলার দিন কয়েক আগেই ইরানের ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করেছিল। সেখানে তারা ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছিল।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This