লক্ষ্মীবারেই একাধিক রাশির অর্থপ্রাপ্তির যোগ, ভাগ্যে সহায় হবে

Must Read

ওয়েবডেস্ক-  আজ ৫ মার্চ। জ্যোতিষশাস্ত্র (Astrology)  অনুযায়ী বেশ কিছু রাশির জন্য আর্থিক দিক থেকে ইতিবাচক ফল (Positive Result)  মিলবে। গ্রহের অবস্থান পরিবর্তন এবং শুভ যোগের কারণে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা আকস্মিক ধনলাভ বা বকেয়া টাকা ফেরত পেতে পারেন।

মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতকদের জন্য দিনটি বেশ লাভজনক হতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের  কোনও পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের খবর মিলতে পারে।

২. বৃষ রাশি (Taurus)

আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা এদিন আপনার হাতে আসতে পারে। পরিবারের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার যোগ রয়েছে।

আরও পড়ুন-  ইরানের অস্থির পরিস্থিতিতে কতটা সঙ্কটে ভারত? কী বলছে জ্যোতিষবিজ্ঞান?

৩. তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আপনি যদি শেয়ার বাজার বা লটারিতে ছোট কোনও ঝুঁকি নিয়ে থাকেন, তবে সেখান থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিলাসদ্রব্য কেনাকাটার জন্যও দিনটি শুভ।

৪. ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির জাতকদের ভাগ্যের চাকা এদিন ঘুরতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ বা কোনও আইনি জটিলতা মিটে গিয়ে বড় অংকের টাকা আসার পথ প্রশস্ত হবে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা...

More Articles Like This