38.6 C
Kolkata

প্রতীক পাওয়ার আগেই বদলে গেল হুমায়ুনের দলের নাম!

Must Read

কলকাতা: প্রতীক পাওয়ার আগেই বড় ধাক্কা খেল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) নবগঠিত রাজনৈতিক দল। বাধ্য হয়ে দলের নাম বদলাতে হল। নতুন নাম—আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janta Unyayan Party)।

কিন্তু কেন এই হঠাৎ নাম পরিবর্তন?

রবিবার হুমায়ুন কবীর জানান, রুহুল আমিন বহু আগেই তাঁর রাজনৈতিক দলের নাম জাতীয় উন্নয়ন পার্টি (JUP) হিসেবে নির্বাচন কমিশনে নথিভুক্ত করেছিলেন এবং সেই দল কমিশনের স্বীকৃতিও পেয়েছে। সম্প্রতি দিল্লি থেকে নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠিতে সেই বিষয়টি জানানো হয়। এরপরই দিল্লিতে গিয়ে দলীয় স্তরে আলোচনা করে নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: দোলের দিনে খামখেয়ালি আবহাওয়া, ঘামে ভিজবে দক্ষিণবঙ্গ

হুমায়ুন কবীর বলেন,“আমাদের রাজনৈতিক দলের নতুন নাম রাখা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। খুব শীঘ্রই আমরা দলের লোগো ও প্রতীক পেয়ে যাব।”

তিনি আরও জানান, নতুন দলের সঙ্গে একাধিক ছোট রাজনৈতিক দলের জোট গঠনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে রয়েছে মিম, এসডিপিআই এবং আজাদ সমাজবাদী পার্টি (কাশীরাম)-সহ আরও কয়েকটি দল। পাশাপাশি, রুহুল আমিনের জাতীয় উন্নয়ন পার্টিকেও এই জোটে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

হুমায়ুনের কথায়, “আমরা ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে রাজ্য থেকে শাসক দলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এগোচ্ছি। আমরা সফল হবই।”

উল্লেখ্য, ধর্মের নামে রাজনীতির অভিযোগ তুলে গত বছরের শেষদিকে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবীরকে বহিষ্কার করা হয়। তার পরই তিনি নিজের রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এবং জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যেই দলের প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও জমা দেওয়া হয়েছে।

Latest News

‘আমি শ্বাস নিতে পারছি না’, মৃত্যুর আগে আর্তি, তবু হাতকড়া পরাল পুলিশ!

ওয়েব ডেস্ক : মৃত্যুর আগে বারবার বলেছিলেন, “আমি শ্বাস নিতে পারছি না... আমাকে ছুরি মারা হয়েছে।” কিন্তু সেই আর্তি...

More Articles Like This