23.6 C
New York

হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা! এবার কী করবে ভারত?

Must Read

ওয়েবডেস্ক-  ইরানে (Iran)  যুদ্ধের আঁচ পড়ল ভারতে (India)। আশঙ্কা সত্যি করে বন্ধ হল হরমুজ প্রণালী। বাণিজ্যেই এই ব্যস্ততম জলপথ বন্ধ করে দিল ইরান। এবার কী হবে ভারতের  অবস্থা। হরমুজ কোন জাহাজ দেখলেই তারা জ্বালিয়ে দেবে হলে হুমকি দিয়েছে তেহরান। এর পরেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে ভারতের বুকে। আজ ৩ মার্চ ইরান আনুষ্ঠানিকভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী  (Strait of Hormuz) বন্ধ করার ঘোষণা দিয়েছে।

আমেরিকা ও ইজরায়েল যৌথ হামলায় কর্তৃক ইরানে বড় ধরনের ক্ষতির মুখে ইরান। দেশটি এই আক্রমণে হারিয়েছে দেশের আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei)। খামেনেইয়ের পুরো পরিবার শেষ হয়ে গেছে। গতকাল মৃত্যু হয়েছে  স্ত্রী মনসুরে খোজাসতেহ বাগেরজাদেহর (Mansoureh Khojasteh Bagherzadeh) । এই অতর্কিতে আক্রমণের যে পালটা প্রত্যাঘাত হবে সেই কথা আগেই জানিয়ে দিয়েছে ইরান, এবার সেই কঠোর পদক্ষেপ নিল দেশটি। ইরানের বিপ্লবী গার্ড (IRGC) জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনও জাহাজ চলাচল করতে দেওয়া হবে না এবং কেউ চেষ্টা করলে তাতে আক্রমণ করা হবে।

আরও পড়ুন-  খামেইনিকেই কেন টার্গেট করা হল? অবশেষে জবাব দিল ইজরায়েল

 

হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ-

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ। এটি বন্ধ হলে বাড়বে তেলের দাম।  বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে গেছে, ইতিমধ্যে ৮০ ডলারের কাছাকাছি এবং আরও বাড়ার আশঙ্কা।  ভারতের আমদানিকৃত তেলের একটি বিশাল অংশ (প্রায় ৫০%) এই পথ দিয়েই আসে। ফলে ভারতে পেট্রোল-ডিজেলের দাম এবং মুদ্রাস্ফীতি বাড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ২০-২৫% তেল এবং এলএনজি (LNG) সরবরাহ এই সরু জলপথের ওপর নির্ভরশীল।

উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। কুয়েত, দুবাই এবং দোহায় হামলা চলছে। অপরদিকে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা যেমন, এমিরেটস, কাতার এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করেছে।

 

Latest News

কেকেআর নাকি কেকে-হার! আহমেদাবাদেও জয়ের মুখ দেখল না রাহানে অ্যান্ড কোম্পানি

ওয়েব ডেস্ক: নিন্দুকরা ‘কেকেআর’কে (KKR) ‘কেকে-হার’ বলে কটাক্ষ করেন। তবে আইপিএলের চলতি মরশুমে পার্পল ব্রিগেডের জঘন্য দশা দেখে ভক্তরাও...

More Articles Like This